Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিনামূল্য দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে সুপ্রিম নির্দেশ! চাপ বাড়তে পারে রাজনৈতিক দলগুলির

নির্বাচনে বিনামূল্যে জিনিস পত্র বিতরণের প্রবণতা ক্রমশ বাড়ছে! আর তা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্ট। আর সেখানে কেন্দ্রীয় সরকারকে আদালতের নির্দেশ, রাজনীতি দলগুলি এই বিষয়ে আট

নির্বাচনে বিনামূল্যে জিনিস পত্র বিতরণের প্রবণতা ক্রমশ বাড়ছে! আর তা নিয়ে কড়া সুপ্রিম কোর্ট। আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্ট। আর সেখানে কেন্দ্রীয় সরকারকে আদালতের নির্দেশ, রাজনীতি দলগুলি এই বিষয়ে আটকাতে কোনও সমাধান বার করতে হবে।

রাজনৈতিক দলগুলিকে আটকাতে কেন্দ্রকে কি নির্দেশ আদালতের

এই সংক্রান্ত মামলার শুনানি আগামী ৩ রা অগস্ট। সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি আবেদন করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে সমস্ত রাজনৈতিক দল অযৌক্তিক ভাবে বিভিন্ন জিনিস বিতরণের কথা বলে তাঁদের রেজিস্ট্রেশন বাতিল করা হোক। এমনকি নির্বাচনী চিহ্ন বাতিলের কথাও বলা হয়েছে ওই আবেদনে।

বলে রাখা রাখা প্রয়োজন, এর আগে প্রধানমন্ত্রী মোদী এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক অনুষ্ঠানে তিনি জানিয়ছেন, আমাদের দেশে বিনামূল্যে রাবড়ি বিতরণ করে ভোট সংগ্রহের চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে বিরত থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী। আর এরপরেই সুপ্রিম কোর্টকে এই সংক্রান্ত মামলা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

আর সেই মামলাতেই কেন্দ্রীয় সরকারকে বিষয়টি দেখার জন্যে স্পষ্ট নির্দেশ সর্বোচ্চ আদালতের। প্রধানমন্ত্রীর কথায় 'বিনামূল্যে রাবড়ি বিতরণ' দেওয়া ঠেকাতে কি ব্যবস্থা নেওয়া যায় সেই সংক্রান্ত স্মাধান্সুত্র বের করার কথা বলা হয়েছে। প্রধান বিচারপতি NV Ramana-এর বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানেই এই বিষয়ে বেশ কিছু পর্যবেক্ষণ করেন।

বলেন, এই বিষয়ে রাজনৈতিক দলগুলি আটকানো প্রয়োজন। তবে এই ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। হলফানামায় এর আগে নির্বাচন কমিশন জানিয়েছে, এই বিষয়ে ঠেকানোর ক্ষেত্রে কোনও ক্ষমতা নেই। বলে রাখা প্রয়োজন, এই বেঞ্চ গত ২৫ জানুয়ারি এই বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে নোটিশ দেওয়া হয়েছিল।

বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগে এই সংক্রান্ত জনস্বার্থটি মামলা করেন বিজেপি নেতা এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়। প্রতিশ্রুতি দেওয়া রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করে এই মামলা দায়ের করা হয়। তবে এই মামলার গতি প্রকৃতি কোনদিকে গড়ায় সেদিকে নজর সব পক্ষের।

বলে রাখা প্রয়োজন, সম্প্রতি উত্তরপ্রদেশে একটি অনুষ্ঠানে যোগ দিয়ছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে দেশবাসীকে বিনামূল্যে রাবড়ি বিতরণ নিয়ে সাবধান করা হয়। একই সঙ্গে সংস্কৃতি দেশের উন্নয়নের জন্য খুবই বিপজ্জনক বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশের জনগণকে, বিশেষ করে যুব সমাজকে এই রাবড়ি সংস্কৃতি থেকে সতর্ক থাকতে হবে বলেও মন্তব্য তাঁর।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+