আরও ৪.৫ কোটি কোভিশিল্ড কেনার প্রতিশ্রুতি কেন্দ্রের, খরচ পড়বে কত?

আরও ৪.৫ কোটি কোভিশিল্ড কেনার প্রতিশ্রুতি কেন্দ্রের, খরচ পড়বে কত?

পুণের সিরাম ইনস্টিটিউট থেকে আরও সাড়ে চার কোটি অক্সফোর্ড কোভিড ১৯ ভ্যাকসিন বা কোভিশিল্ড কিনতে চলেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে একই সংস্থা থেকে ১.১ কোটি টিকা কেনা হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের। মঙ্গলবার সেগুলি রাজ্যগুলির হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর পুণের সিরাম ইনস্টিটিউট থেকে আরও কোভিড ১৯ টিকা কিনতে মোট কত খরচ হতে চলেছে কেন্দ্রের, সেদিকে নজর ফেরানো যাক।

প্রথম পর্বে ১.১ কোটি

প্রথম পর্বে ১.১ কোটি

প্রথম পর্বে সব রাজ্যে সরবরাহের জন্য পুণের সিরাম ইনস্টিটিউট থেকে ১.১ কোটি অক্সফোর্ড কোভিড ১৯ ভ্যাকসিন বা কোভিশিল্ড কিনেছে কেন্দ্রীয় সরকার। এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের কোষাগার থেকে মোট ২৩১ কোটি টাকা খরচ হয়েছে বলে জানানো হয়েছে।

আরও ৪.৫ কোটি টিকার বরাত

আরও ৪.৫ কোটি টিকার বরাত

পুণের সিরাম ইনস্টিটিউটকে আরও সাড়ে চার কোটি অক্সফোর্ড কোভিড ১৯ ভ্যাকসিন বা কোভিশিল্ড বানানোর বরাত দিয়েছে কেন্দ্রীয় সরকার। দ্বিতীয় কিংবা তৃতীয় পর্বে এই টিকার ঝাঁক দেশের সব রাজ্যে পৌঁছে দেওয়া হবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারকে ১১৭৬ কোটি টাকা খরচ করতে হবে বলে জানানো হয়েছে।

প্রতি শটের দাম কত

প্রতি শটের দাম কত

অক্সফোর্ড কোভিড ১৯ ভ্যাকসিন বা কোভিশিল্ডের প্রতি শটের মূল্য ২০০ টাকা করে ধার্য করেছে পুণের সিরাম ইনস্টিটিউট। জিএসটি ধরে সেই দাম ২১০ টাকায় গিয়ে পৌঁছোচ্ছে বলে জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হয়ে এইচএলএল লাইফকেয়ার লিমিটেড নামের এক সংস্থা সিরাম ইনস্টিটিউট থেকে ১.১ কোটি কোভিশিল্ড কিনেছে বলে জানানো হয়েছে।

প্রথম পর্বের টিকাকরণ

প্রথম পর্বের টিকাকরণ

পুণের সিরাম ইনস্টিটিউট থেকে মঙ্গলবার দুপুরে দেশের সবকটি রাজ্যে কোভিশিল্ড পৌঁছে দেওয়া হয়েছে। সেই মতো প্রায় সাত লক্ষ টিকা পশ্চিমবঙ্গেও পৌঁছে গিয়েছে। ১৪ জানুয়ারি রাত কিংবা ১৫ জানুয়ারি সকালে রাজ্যের ৯৪১টি 'কোল্ড চেইন পয়েন্ট'-এ কোভিড ১৯ টিকা পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়েছে। ১৬ জানুয়ারি সর্বত্র টিকাকরণ শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+