হিসেব বহির্ভূত সম্পত্তি থাকলেই নেতাদের বিরুদ্ধে মামলা, আদালতে জানাল কেন্দ্র

হিসেব বহিভূত সম্পত্তি নিয়ে যেসব সাংসদ কিংবা বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল কেন্দ্র।

হিসেব বহিভূত সম্পত্তি নিয়ে যেসব সাংসদ কিংবা বিধায়কদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। সুপ্রিম কোর্টকে এমনটাই জানাল কেন্দ্র। প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টেও তাঁদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে আয়কর বিভাগের তদন্ত প্রক্রিয়ায় খুশি সর্বোচ্চ আদালত।

হিসেব বহির্ভূত সম্পত্তি থাকলেই নেতাদের বিরুদ্ধে মামলা, আদালতে জানাল কেন্দ্র

'লোক ফেরি' নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা আবেদনের প্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতে বিষয়টি নিয়ে শুনানি চলছে। আবেদনে স্বেচ্ছাসেবী সংস্থাটি জানিয়েছে, মনোনয়ন জমা দেওয়ার সময় প্রার্থীদের সঙ্গে তাঁদের স্বামী কিংবা স্ত্রী এবং সন্তানদের সম্পত্তির পরিমাণ জানানো বাধ্যতামূলক করা হোক।

কেন্দ্রীয় সরকারের পক্ষে সওয়াল করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল কেকে ভেনুগোপাল বিচারপতি জে চেলামেশ্বর এবং বিচারপতি এস আব্দুল নাজিরের ডিভিশন বেঞ্চের সামনে বলেন, নির্বাচন কমিশনে দেওয়া সাত লোকসভা সদস্য এবং ৯৮ বিধায়কের হলফনামার সঙ্গে প্রকৃত সম্পত্তির পার্থক্য রয়েছে। বিষয়টির তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। অভিযুক্ত সাংসদ এবং বিধায়কদের নিয়ে স্টেটাস রিপোর্টও আদালতে জমা দিয়েছে সরকার।

হিসেব বহির্ভূত সম্পত্তি থাকার অভিযোগে অভিযুক্ত আইনসভার ২৮৯ জন সদস্যের বিরুদ্ধে রিপোর্ট চেয়ে পাঠিয়েছিল সর্বোচ্চ আদালত। যাঁদের সম্পত্তি বৃদ্ধির পরিমাণ পাঁচ বছরে ৫০০ শতাংশের বেশি।

সরকারের জমা দেওয়া গোপন রিপোর্ট পরীক্ষা করার পর আপাতত সন্তুষ্ট সর্বোচ্চ আদালত কেন্দ্রকে প্রশ্ন করে, আইনসভার সদস্যদের বিরুদ্ধে এই ধরনের মামলার দ্রুত নিষ্পত্তিতে কেন অতিরিক্ত আদালতের বন্দোবস্ত করা হচ্ছে না। এর আগে এই ধরনের মামলার নিষ্পত্তিতে ট্রায়াল কোর্টে চলা মামলার জন্য একবছরের সময়সীমা বেধে দিয়েছিল সর্বোচ্চ আদালত। কেন্দ্রীয় সরকারও আদালতকে জানায়, রাজ্য সরকারগুলিকে এই ধরনের মামলার নিষ্পত্তিতে স্পেশাল কোর্টের বন্দোবস্ত করার পরামর্শ দেওয়া হয়েছে। শুনানিতে ডিভিশন বেঞ্চ পাল্টা কেন্দ্রকে বলে, এই ধরনের মামলার শুনানির জন্য তারা কেন পরিকাঠামো তৈরি করে দিচ্ছে না। অ্যাটর্নি জেনারেল আদালতে জানান, সর্বোচ্চ আদালত এবিষয়ে কোনও নির্দেশ দিলে সরকার তা পালন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+