জনসংখ্যা অনুযায়ী রাজ্যের কাছে পৌঁছবে ভ্যাকসিন, কেন্দ্র জারি করল গাইডলাইন
ভ্যাকসিন নিয়ে নয়া নীতির ঘোষণা ৭ জুন করেছিলেন প্রধানমন্ত্রী। সেদিনই তিনি জানিয়েছিলেন যে, এই ভ্যাকসিন নীতি নিয়ে গাইডলাইন পরবর্তী পরিস্থিতিতে জানানো হবে কেন্দ্রের তরফে। এরপরই এদিন ভ্যাকসিন বণ্টন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে একাধিক নির্দেশিকা জারি করে দিল কেন্দ্র।

২১ জুন থেকে নয়া নিয়ম
প্রসঙ্গত, কেন্দ্র এদিন জানিয়ে দিয়েছে যে ২১ জুন থেকে যে ভ্যাকসিনেশরে প্রক্রিয়া কেন্দ্রের দায়িত্বে শুরু হবে, তাতে এক একটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলের জনসংখ্যার পরিমাণ দেখে তবেই সেই অনুযায়ী ভ্যাকসিন পাঠানো হবে।

ভ্যাকসিন নষ্টের বিরোধিতা
কেন্দ্র জানিয়ে দিয়েছে যে, ভ্যাকসিন যাতে কোনও মতেই নষ্ট না হয়, তার দিকে খেয়াল রাখতে হবে রাজ্যগুলিকে। এর আগে, ভ্যাকসিনের বহু নষ্ট ভায়াল উদ্ধার হয়েছে রাজস্থানে। এদিকে ভ্যাকসিন নষ্ট নিয়ে বহু বৈঠকে প্রশাসনকে সতর্ক করেছেন খোদ প্রধানমন্ত্রী।

রাজ্যকে সতর্কবার্তা কেন্দ্রের!
এদিনের নির্দেশিকায় সাফ ভাষায় কেন্দ্র জানিয়েছে, ভ্যাকসিন যদি নষ্ট হয় কোনও রাজ্যে, সেই নষ্ট হওয়ার পরিস্থিতির ওপর নির্ভর করবে কোন রাজ্য পরবর্তী পর্যায়ে কত ভ্যাকসিন পাবে। এক্ষেক্রে ভ্যাকসিন প্রক্রিয়ায় তার নেতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছে কেন্দ্র।

করোনা ভাইরাসের পরিসংখ্যান
এদিন সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে যে পরিসংখ্যান পেশ করা হয়েছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যার বিচারে, তাতে দেখা যাচ্ছে দেশে এই প্রছমবার ২ মাসে সবচেয়ে নিচে নামল দৈনিক আক্রান্ত। এদিন শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্য়া ৮৬,৪৯৮ জন । শেষ একদিনে মৃত্যু হয়েছে ২১২৩ জনের।












Click it and Unblock the Notifications