২৫ সেপ্টেম্বর থেকে কি আবার ৪৬ দিনের লকডাউন, কী বলছে সরকারি নির্দেশিকা
দেশব্যাপী বাড়ছে করোনার সংক্রমণ। টাকা ৩৯ দিন বিশ্বে রেকর্ড ভারতের। সেই পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী ৪৬ দিনের লকডাউন ঘোষণা করতে চলেছে। এমন খবরে উদ্বেগ বাড়ে সাধারণ মানু
দেশব্যাপী বাড়ছে করোনার সংক্রমণ। টাকা ৩৯ দিন বিশ্বে রেকর্ড ভারতের। সেই পরিস্থিতিতে ২৫ সেপ্টেম্বর থেকে কেন্দ্রীয় সরকার দেশব্যাপী ৪৬ দিনের লকডাউন ঘোষণা করতে চলেছে। এমন খবরে উদ্বেগ বাড়ে সাধারণ মানুষের। যদিও সোমবার কেন্দ্রের তরফে এই ধরনের খবরকে ভুয়ো খবর বলে উড়িয়ে জানানো হয়েছে, আপাতত লকডাউনের কোনও খবর নেই।

এনডিএমএ-র খবর বলে দাবি
সোশ্যাল মিডিয়ায় যে খবরটি ছড়ায় ২৫ সেপ্টেম্বর থেকে লকডাউন জারি করা নিয়ে, তাতে বলা হয়, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি কেন্দ্রের কাছে ২৫ সেপ্টেম্বর থেকে ফের লকডাউনের জন্য আবেদন করেছে। সোশ্যাল মিডিয়ায় এনডিএমএ-র নির্দেশিকা বলে দাবি করা স্ক্রিনশটও ভাইরাল হয়ে যায়।

২৫ সেপ্টেম্বর থেকে ৪৬ দিনের লকডাউন
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভুয়ো খবরে দাবি করা হয়েছে, সারা দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়া ও মৃত্যুর সংখ্যা কমার কারণে এনডিএমএ, প্ল্যানিং কমিশন সরকারের কাছে অনুরোধ করেছে ২৫ সেপ্টেম্বর থেকে যেন ৪৬ দিনের লকডাউন করা হয়। তবে এই সময়ে অত্যাবশ্যকীয় পণ্য সরবরাহ স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়, সেই ভুয়ো অর্ডারে।
|
পিআইবির টুইট
পিআইবির তরফ থেকে এনডিএমএ-র তথাকথিত অর্ডার নিয়ে টুইট করে বলা হয়েছে, তা ভুয়ো।

দেশে লকডাউন হয়েছিল ২৪ মার্চ থেকে
এটা স্মরণ করা যেতে পারে, দেশব্যাপী লকডাউন হয়েছিল ২৪ মার্চ থেকে। দেশে করোনা সংক্রমণ ঠেকাতে তা করা হয়েছিল। পরে জুন মাস থেকে তা ধাপে ধাপে তুলে নেওয়া হয়। এখনও সেই প্রক্রিয়া চালু রয়েছে।












Click it and Unblock the Notifications