দেশে করোনা ছড়াচ্ছে সবজি বাজার, মুদি দোকান থেকে! সংক্রমণ রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রের
সবজির মাধ্যমে ছড়াচ্ছে করোনা ভাইরাস। অবশ্যই সবজি বিক্রেতারা বিষয়টা অনিচ্ছাকৃত ভাবেই করছেন। তবে এতে সরকারের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে দেশে বিগত কয়েক মাস ধরে চলে লকডাউন। তবে মানুষের অসুবিধার কথা মাথায় রেখে ধীরে ধীরে আনলক প্রক্রিয়া শুরু হয়। আর এরই মধ্যে দেশে ক্রমে বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংকট। আর এসব কারণেই এবার কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাজ্য সরকারগুলি সব সবজি বিক্রেতাদের করোনা পরীক্ষা করে।

করোনা ছড়ানোর উদাহরণ
বাজার থেকে করোনা ছড়ানোর উদাহরণ হিসাবে উঠে আসে চেন্নাইয়ের এক বাজারের খবর। মে মাসে চেন্নাইয়ের কোয়ামবেড়ু বাজারের থেকেই তামিলনাড়ুতে ৩৫ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে। আর এরপরও অরকম বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ও তথ্যই সবজি বাজার নিয়ে নতুন করে ভাবাচ্ছে সরকারকে। আর এসব কারণেই এবার কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাজ্য সরকারগুলি সব সবজি বিক্রেতাদের করোনা পরীক্ষা করে।

৬০ হাজারের বেশি করোনা সংক্রমণ একদিনে
এদিকে এদিনও দেশে ৬০ হাজারের বেশি করোনা সংক্রমণের কেস ধরা পড়ে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১,৫৩৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৮৮ হাজার ৬১২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৩৩ জন। প্রায় হাজার জনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে। সুস্থ হয়ে উঠেছেন মোট ১৪ লাখের বেশি মানুষ।

সিংহভাগ সংক্রমণ দেশের পাঁচ রাজ্য থেকে
আগেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে দেশের ৫ রাজ্যেই সবচেয়ে বেশি করোনা সংক্রমণ হচ্ছে। গোটা দেশের ৮৫ শতাংশ করোনা সংক্রমণ এই পাঁচ রাজ্যে হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। দিল্লি এবং গুজরাতের করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে।

গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৩৩ জন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা প্রায় ১০০০ ছুঁই ছুঁই। মারা গিয়েছেন ৯৩৩ জন। দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২,৪১৮ জন। ৭ অগাস্ট পর্যন্ত ২,৩৩,৮৭,১৭১ জনের করোনা পরীক্ষা করানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৫,৯৮,৭৭৮ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।












Click it and Unblock the Notifications