সাবধান! ছেলেমেয়েকে হেলথ ড্রিঙ্কস দিচ্ছেন, জেনে নিন সরকারের নতুন নির্দেশিকা
বাড়ির ছোটদের সকাল সন্ধে কোনও না কোনও হেলথ ড্রিঙ্কস আমরা দিয়েই থাকি। সে যে কোম্পানিরই হোক। সমাজের সবস্তরের পরিবারই ছোট শিশুদের এই হেলথ ড্রিঙ্কস দিয়ে থাকে। কেউ জলের সঙ্গে মিশিয়ে খাওয়ান তো কেউ দুধের সঙ্গে মিশিয়ে। কিন্তু জানেন কি তাতে লুকিয়ে আছে বড় বিপদ।
কেন্দ্রের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে বিভিন্ন কোম্পানির হেলথ ড্রিঙ্কস নিয়ে। ই-কমার্স সংস্থাগুলির সাইটে হেলথ ড্রিঙ্কস বিভাগে যে সব পানীয়ের সংযোজন রয়েছে সেগুলি অবিলম্বে সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে বর্নভিটা সহ একাধিক বড় কোম্পানির হেলথ ড্রিঙ্কসের নাম। সবগুলিকেই সেই বিভাগ থেকে বাদ দিয়ে দিতে বলা হয়েছে।

অনেকেই প্রশ্ন তুলেছেন খোলা বাজারে যখন বিক্রি হচ্ছে এই হেলথ ড্রিঙ্কসগুলি তখন কেন সরকার কোনও পদক্ষেপ করছে না। কেবল মাত্র ই কমার্স সংস্থাগুলি থেকে কেন সেই হেলথ ড্রিঙ্কসগুলিকে সরিয়ে ফেলতে বলা হচ্ছে। জানা গিয়েছে FSSAI সুরক্ষার পরীক্ষায় বর্নভিটা সহ একাধিক নামি সংস্থার হেলথ ড্রিঙ্কস ব্যর্থ হয়েছে। FSSAI-র দেওয়া সুরক্ষার গাইডলাইনে তারা উত্তীর্ণ হতে পারেনি। সেকারণে আগে থেকেই এই নিয়ে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক সতর্ক করেিছল ই-কমার্স সংস্থাগুলিকে।
হেলথ ড্রিঙ্কস নিয়ে আগেও সকর্ত করেছে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী এই পদক্ষেপ করা হয়েছে। শিশু সুরক্ষা কমিশন প্রথম এই সব হেলথ ড্রিঙ্কসের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছিল। তারপরেই তদন্ত শুরু করে কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রক। সেই তদন্তে প্রকাশ্যে এসেছিল বর্নভিটার মতো জনপ্রিয় হেলথ ড্রিঙ্কসে চিনির মাত্রা অনেকটাই বেশি রয়েছে। যেটা শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
শুধু বর্নভিটাই নয় একাধিক হেলথ ড্রিঙ্কেই এই গলদ পাওয়া গিয়েছিল। সেকারণেই ই-কমার্স সংস্থাগুলিকে এই নিয়ে গতমাসেই কড়া নির্দেশ দিয়েছিল FSSAI। তারপরে পদক্ষেপ করল কেন্দ্রে। এবার কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে।












Click it and Unblock the Notifications