নাবালিকাদের ক্ষেত্রে গর্ভপাত নিয়ে নয়া নিয়ম জারি কেন্দ্রের
সরকারের নতুন নিয়ম অনুযায়ী, গর্ভবতী মহিলাদের গর্ভপাত সংক্রান্ত নয়া নিয়ম পেশ করল কেন্দ্র। এই নয়া নিয়ম অনুযায়ী গর্ভকালীন অবস্থা ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাতের অনুমতি রয়েছে নির্দিষ্ট বয়সকালের মহিলাদের জন্য। মেডিক্যাল টারমিনেশন অফ প্রেগন্যান্সি (সংস্কার) নিয়ম ২০২১ অনুযায়ী, যে মহিলাদের জন্য গর্ভাবস্থায় গর্ভপাত করার বয়সের সীমা বাড়িয়ে দেওয়া হল তাঁদের মধ্যে রয়েছেন তাঁরাও যাঁরা ধর্ষণের শিকার । এই তালিকাতে ধর্ষণের মতো নৃশংস ঘটনার শিকার মহিলারা ছাড়াও যাঁরা নাবালিকা অল্প বয়সে বিবাহিতা হয়েছেন, বা গর্ভবতী হয়ে ডিভোর্সের পথে হেঁটেছেন বা গর্ভবতী হওয়ার পর স্বামীহারা হয়েছেন, তাঁরা ২০ থেকে ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করতে পারবেন, বলে নয়া নিয়ম জানাচ্ছে।

গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে গর্ভপাতের যে নয়া নিয়ম হয়েছে ,তাতে মানসিকভাবে ভারসাম্যহীন মহিলা, শারীরিক প্রতিবন্ধী সহ অনেকেই রয়েছেন। এছাড়াও কেন্দ্রের তরফে জানানো হয়েছে, যেক্ষেত্রে গর্ভবস্থা কোনও মহিলার প্রাণের ঝুঁকি বা শারীরিক বা মানসিক অবস্থাতে আঘাত হামার ঝুঁকি রাখে, সেক্ষেত্রেও এই নতুন অ্যামেন্ডমেন্ট করা আইন কার্যকরী হবে। এই বছরের মার্ত মাসে সংসদের তরফে এই বিল পাশ করা হয়েছে। পরে প্রণিত হয়ে যায় এই আইন। কনসেপশনের বারো সপ্তাহের মধ্যে হল গর্ভপাতের ক্ষেত্রে চিকিৎসকে পরামর্শ নিয়ে তা করতে হত আগে, পরে ১২ সপ্তাহ বা তার বেশি সপ্তাহে যদি গর্ভপাত করার বিষয় থাকে, তাহলে দুজন চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছে। তবে বর্তমানে নতুন নিয়মটি আসার ফলে পরিস্থিতি পাল্টে যাবে বলে মনে করা হচ্ছে। বহু ক্ষেত্রেই ধর্ষণের শিকার বা জোর করে নাবালকা বিবাহের শিকার মহিলারা অস্বাস্থ্যকরভাবে গর্ভবতী হয়ে পড়ায় তাঁদের শারীরিক অসুস্থতা উদ্বেগে রাখে অনেককে। এমনতাবস্থায় সরকারের আনা নয়া নিয়ম কার্যকরী হবে বলে মনে করা হচ্ছে।
তবে বহু মহিলারোগ বিশেষজ্ঞই বলছেন, সরকারের এমন পদক্ষেপকে তাঁরা স্বাগত জানাচ্ছেন। অনেকের মতেই ২৪ সপ্তাহের এই নীতি অত্যন্ত সংস্কারমূলক একটি পদক্ষেপ। এটি শুধু একটি নির্দিষ্ট অংশের মহিলাদের জন্যই কার্যকরী সহ বাকি সমস্ত মহিলাদের ক্ষেত্রেও কার্যকরী হলে তা ভালো, বলছেন পপুলেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়ারপুনম মুত্তরেজা। চিকিৎসক জয়দীপ মালহোত্রা বলছেন, এই ধরনের একটি নীতিই আগামীদিনে কাম্য, এমনই একটি নিয়ম সাম্প্রতিক পরিস্থিতিতে খুবই প্রগতিশীল। বর্তমানে চিকিৎসা ও প্রযুক্তি হাতে হাত মিলিয়ে যেভাবে এগিয়ে গিয়েছে, তাতে সরকারের এই পদক্ষেপ খুবই কার্যকরী প্রমাণিত হতে পারে।












Click it and Unblock the Notifications