মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামীদের দেওয়া হোক ৭ দিনের সময়সীমা, সুপ্রিম কোর্টে আবেদন কেন্দ্রের
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামীদের প্রাপ্ত অধিকার সম্পর্কিত শত্রুঘ্ন চৌহান মামলায় রায় সংশোধন করার আহ্বান জানিয়ে, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামীদের প্রাপ্ত অধিকার সম্পর্কিত শত্রুঘ্ন চৌহান মামলায় রায় সংশোধন করার আহ্বান জানিয়ে, সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকার। এই আবেদনে বলা হয়েছে, রিভিউ বাতিল হওয়ার পর কিউরেটিভ পিটিশন দাখিল করার ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা দেওয়া হোক। একইসঙ্গে আরও বলা হয়েছে কালো পরোয়ানা জারি হওয়ার সাত দিনের মধ্যে দোষীকে তার আবেদন জমা দিতে হবে।

এদিন সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন নির্ভয়ার মা আশা দেবী। তিনি বলেন, দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য নতুন করে গাইডলাইন দেওয়া উচিত সুপ্রিম কোর্টের।
এদিন কেন্দ্র সুপ্রিম কোর্টে গিয়েছে নির্ভয়া ধর্ষণ ও হত্যা কাণ্ডে মৃত্যুদণ্ড কার্যকর করা নিয়ে দেরি হওয়ার বিরুদ্ধে। এব্যাপারে ২০১৪ সালে শত্রুঘ্ন চৌহান মামলায় যে রায় দেওয়া হয়েছিল তার পরিবর্তনের অনুরোধ জানানো হয়েছে।
২০১২-র ডিসেম্বরে দিল্লিতে নির্ভয়া কাণ্ড ইতিমধ্যেই দোষীদের ফাঁসির আদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আবেদনে কেন্দ্র বলেছিল, রায়টি ছিল অভিযুক্ত কেন্দ্রিক। সেই সময় ভুক্তভোগী, তাদের পরিবার এবং সমাজের দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি বিবেচনা করাটা জরুরি।












Click it and Unblock the Notifications