রাফালে মামলায় আদালতকে দেওয়া তথ্যে 'টাইপিং-এর ভুল' কেন্দ্রের! শোধরাতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ
রাফালে মামলায় আদালতকে দেওয়া তথ্যে 'টাইপিং-এর ভুল' হয়েছে কেন্দ্রের। শেষ অবধি তা শোধরাতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।
রাফালে মামলায় আদালতকে দেওয়া তথ্যে 'টাইপিং-এর ভুল' হয়েছে কেন্দ্রের। শেষ অবধি তা শোধরাতে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। সর্বোচ্চ আদালতকে অনুরোধ করা হয়েছে যাতে টাইপিংয়ের 'সামান্য ভুল' শুধরে নেওয়া হয়। শুক্রবার এই মামলায় কেন্দ্রের পক্ষে রায় দিয়েছে আদালত।

রায় বেরোনোর পর থেকে কেন্দ্রকে আক্রমণ করে কংগ্রেস দাবি করে এসেছে, সুপ্রিম কোর্টকে রাফালে নিয়ে ক্যাগ রিপোর্টের যে তথ্য দিয়েছে মোদী সরকার তা ভুল। ক্যাগের রিপোর্ট সংসদের পাবলিক অ্যাকাউন্ট কমিটিকে দেওয়া হয়েছে বলে যেটা বলা হয়েছে তা সম্পূর্ণ ভুল।
দেখা গিয়েছে, ভুল সত্যিই হয়েছে। তবে তা টাইপিংয়ের ভুল। ২১ নম্বর পয়েন্টে লেখা হয়েছে, রাফালের দাম নিয়ে তথ্য ক্যাগকে জানানো হয়েছে। এবং ক্যাগের রিপোর্ট যাচাই করেছে সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এখানে 'যাচাই করেছে'-র বদলে হতো 'যাচাই করবে'। অর্থাত রিপোর্ট পিএসি-র হাতে এখনও পৌঁছয়নি।
সেই কথাই এদিন সকালে কংগ্রেস নেতা তথা সংসদের পিএসি চেয়ারম্যান মল্লিকার্জুন খারগে অভিযোগ করেন। তিনি বলেন, কোথায় রিপোর্ট? আমি ক্যাগ অফিসে কথা বলেছি। তারাই জানিয়েছে, রিপোর্ট তৈরি হয়নি। তাহলে তা পিএসি-তে দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টে কেন জানানো হয়েছে।
সূত্রের খবর, নিছক টাইপিংয়ের ভুলে এতবড় ভুল হয়ে গিয়েছে। সেটাই শোধরাতে কেন্দ্রে ফের আদালতের দ্বারস্থ হয়েছে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications