One Nation One Election Bill: একসঙ্গে হবে লোকসভা, বিধানসভা নির্বাচন? সংসদে চলতি অধিবেশনেই বিল আনছে কেন্দ্র

One Nation One Election Bill: শীতকালীন অধিবেশনেই সংসদে এক দেশ, এক ভোট বিল পেশ করতে চলেছে কেন্দ্র। এনিয়ে সমস্ত প্রস্তুতি সেরে ফেলেছে মোদী সরকার। এক দেশ, এক ভোট কার্যকরে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বধীন কমিটির সুপারিশ ইতিমধ্যেই পাস হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে। এবার সংসদে বিল পাসে সক্রিয় ভূমিকা নিচ্ছে কেন্দ্র।

বিশদে আলোচনায় যৌথ সংসদীয় কমিটিতে (JPC) বিল পেশ করতে চলেছে কেন্দ্র। সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক সারবে কমিটি। পাশাপাশি আলোচনায় থাকবেন বিশিষ্টরাও। দেশের সমস্ত রাজ্যের বিধানসভার স্পিকারদের ডাকা হবে বৈঠকে। এছাড়াও বুদ্ধিজীবীদের সঙ্গে আলোচনা করা হবে। বিল নিয়ে নেওয়া হবে আমজনতার মতামতও।

rajya sabha election

এক দেশ, এক ভোট কার্যকর করতে গেলে সংবিধান সংশোধনে কমপক্ষে ৬টি বিল পেশ করতে হবে কেন্দ্রকে। একইসঙ্গে সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকতে হবে। সেদিক থেকে রাজ্যসভায় ২৪৫টি আসনের মধ্যে ১১২টি এনডিএর। বিরোধীদের কাছে রয়েছে ৮৫টি আসন। দুই-তৃতীয়াংশ অর্থাৎ বিল পাসে কমপক্ষে ১৬৪টি ভোটের প্রয়োজন। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া কঠিন হতে পারে।

এমনকি সংসদের নিম্নকক্ষ লোকসভায় মোট ৫৪৫টি আসনের মধ্যে এনডিএর কাছে রয়েছে ২৯২টি আসন। দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার অর্থ ৩৬৪টি আসন। সেক্ষেত্রে বিল পাস হবে কি না তা নির্ভর করবে কতজন সদস্য সংসদে হাজির রয়েছেন ও ভোটদানে অংশ নিচ্ছেন তার উপর। বর্তমানের নির্বাচন ব্যবস্থা সময়, টাকা ও শ্রমের অপচয় বলে মনে করছে কেন্দ্র।

এক দেশ এক ভোটের (One Nation, One Election) পক্ষে যুক্তি দিতে নির্বাচনী আদর্শ আচরণবিধি (Model code of conduct) নিয়েও ব্যাখ্যা টেনেছে কেন্দ্র। নির্বাচনের আগে আদর্শ আচরণবিধি (MCC) লাগুর ফলে উন্নয়নমূলক কাজে (Developmental work) বাধা সৃষ্টি হয় বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার।

যদিও এক দেশ, এক ভোটের নীতি বাস্তবসম্মত নয় বলে দাবি করেছে বিরোধীরা। ভোটের সরঞ্জামের অপ্রতুলতার কারণে রাজ্যেরই ভোট বেশ কয়েক দফায় করতে হয়, সেখানে এক দেশ এক নির্বাচন সম্ভব নয় বলে দাবি বিরোধী শিবিরের।

লোকসভা ভোটের সঙ্গেই রাজ্যগুলির বিধানসভা নির্বাচন জুড়ে দেওয়ার সপক্ষে সওয়াল করে আসছে বিজেপি নেতৃত্বাধীন শাসক এনডিএ জোট। এদিকে আঞ্চলিক দলগুলিকে পরাজয়ের মুখে ফেলতে এক দেশ, এক ভোটের নীতি বিজেপির গিমিক বলে দাবি তুলেছে কংগ্রেস, তৃণমূল-সহ ইন্ডি জোটের নেতৃত্বরা। এরই মাঝে এবার শীতকালীন অধিবেশনেই বিল পেশ করতে চলেছে কেন্দ্র।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+