সনিয়া, রাহুলের নিরাপত্তা! এসপিজি নিয়ে নতুন নির্দেশিকা মোদী সরকারের
গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা মোদী সরকারের। দেশের অভ্যন্তরে এসপিজি নিরাপত্তার পাশাপাশি নির্দেশিকায় সরকার বলেছে বিদেশ সফরেও এই গান্ধী পরিবারকে এসপিজি নিরাপত্তা দেওয়া হবে।
গান্ধী পরিবারের এসপিজি নিরাপত্তা নিয়ে নতুন নির্দেশিকা মোদী সরকারের। দেশের অভ্যন্তরে এসপিজি নিরাপত্তার পাশাপাশি নির্দেশিকায় সরকার বলেছে বিদেশ সফরেও এই গান্ধী পরিবারকে এসপিজি নিরাপত্তা দেওয়া হবে। যদিও কংগ্রেসের তরফে এর প্রতিবাদ করা হয়েছে। বলা হয়েছে, নজরদারি চালানোর জন্য এই কাজ করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রাহুল গান্ধী জানিয়েছেন, তিনি সিদ্ধান্ত মেনে চলবেন।

এসপিজি নিয়ে প্রতিক্রিয়া
সূত্রের খবর অনুযায়ী, রাহুল গান্ধীর তরফে জানানো হয়েছে, তিনি, দেশের আইন মেনে চলেন। যদি নিরাপত্তার জন্য এসপিজি আইনের পরিবর্তন করা হয়, তাহলে নতুন গাইডলাইন তিনি মেনে চলবেন। এর আগেও রাহুল গান্ধী বিদেশ যাত্রার সময় দুই থেকে তিনজন এসপিজিকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন।

কংগ্রেসের প্রতিক্রিয়া
কিছুদিন আগে পর্যন্ত গান্ধী পরিবারের প্রথম গন্তব্য পর্যন্ত যেতেন এসপিজি জওয়ানরা। এরপর তাঁদের ফেরত পাঠিয়ে দিতেন। সেক্ষেত্রে অনেকসময়ই নিজেস্ব গোপনীয়তা রাখা যেত। কংগ্রেসের তরফে এর প্রতিবাদ করা হয়েছে। অভিযোগ করে বলা হয়েছে, নজরদারি চালানোর জন্য এই কাজ করা হয়েছে।
ক্যাবিনেট সেক্রেটারিয়েটের নতুন গাইডলাইন অনুযায়ী, বিদেশ সফরের বিস্তারিত জমা দিতে হবে গান্ধী পরিবারের সদস্যদের। পাশাপাশি তাঁদের আগেকার বেশ কিছু বিদেশ সফর সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

দেশে ৪ জনের এসপিজি নিরাপত্তা
গত অগাস্ট মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর এসপিজি সুরক্ষা তুলে নেওয়া হয়। দেশে এখন মাত্র চারজন এসপিজি সুরক্ষা পেয়ে থাকেন। তাঁর হলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সনিয়া গান্ধী, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা গান্ধী ভদরা।












Click it and Unblock the Notifications