এই কাজটি না করলে ৩১ ডিসেম্বরের পর মিলবে না সরকারি সুযোগ

উপভোক্তাদের আধার কার্ড না থাকলে কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত স্কিমে কোনওরকম সাহায্য পাওয়া যাবে না। পরবর্তী বছরের শুরু থেকে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে।

উপভোক্তাদের আধার কার্ড না থাকলে কেন্দ্রীয় সাহায্য প্রাপ্ত স্কিমে কোনওরকম সাহায্য পাওয়া যাবে না। পরবর্তী বছরের শুরু থেকে এই নির্দেশিকা কার্যকর হচ্ছে। সব রাজ্যগুলিকেই আধার যুক্ত করার ব্যাপারে ৩১ ডিসেম্বরের সময়সীমা দিয়েছে কেন্দ্র। এখনও পর্যন্ত কেন্দ্রের ২৮ টি স্কিম রয়েছে।

এই কাজটি না করলে ৩১ ডিসেম্বরের পর মিলবে না সরকারি সুযোগ

কেন্দ্র জানিয়েছে, স্কিমগুলির মাধ্যমে যাঁরা উপকৃত হন, তাঁদের কাছেই প্রযুক্তির মাধ্যমে সরাসরি সুবিধা পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ। রাজ্যগুলিতে দেওয়া নির্দেশিকায় কেন্দ্র জানিয়েছে, আধারের মাধ্যমে ডেটা বেস তৈরি করে, যাঁরা এই তালিকায় সুযোগ পাওয়ার অধিকারী নন, তাদের নাম থাকলে, তা সরিয়ে দিতেও বলা হয়েছে।

এখনও পর্যন্ত কেন্দ্রের স্পনসর করা ২৮ টি স্কিম রয়েছে। এর মধ্যে স্কলারশিপ, জননী সুরক্ষা যোজনা, ধনলক্ষ্মী স্কিমের মতো কোনও কোনওটির পুরো টাকাই দেয় কেন্দ্র। কেন্দ্রের স্পনসর করা স্কিমগুলির টাকা সরাসরি আসে কেন্দ্রীয় সংশ্লিষ্ট মন্ত্রক থেকে। যার প্রয়োগ করে রাজ্য সরকারগুলি।

অর্থমন্ত্রক থেকে দেওয়া নির্দেশিকায় সবকটি মন্ত্রককে নির্দিষ্ট সময়সীমার মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+