করুণানিধির মৃত্যুতে যা ঘোষণা করল কেন্দ্র সরকার
কেন্দ্রের তরফে ঘোষণা হয়েছে যে, দিল্লি ও অন্য রাজ্যের রাজধানীতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
করুণানিধি শুধু তামিলনাড়ুর নেতা বা মুখ্যমন্ত্রী ছিলেন না। তিনি সামগ্রিকভাবে দেশের অন্যতম সেরা রাজনীতিকদের একজন ছিলেন। এদিন তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে দেশের ছোট-বড় সব নেতা-নেত্রীরা, সমাজারে বিভিন্ন ক্ষেত্রের মানুষ শেষ শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্র সরকারের তরফেও মহান নেতার অবদানকে স্মরণ করে বিভিন্ন মন্ত্রীরা শোকপালন করেছেন।

কেন্দ্রের তরফে ঘোষণা হয়েছে যে, দিল্লি ও অন্য রাজ্যের রাজধানীতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। চেন্নাইয়ে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় করুণানিধিকে শেষ বিদায় জানানো হবে।
একইসঙ্গে কেন্দ্র সরকারের তরফে বুধবার রাষ্ট্রীয় শোক ঘোষিত হয়েছে। চেন্নাই সহ গোটা তামিলনাড়ুতে বুধবার সবকিছু ছুটি দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সাতদিনের শোক পালন করা হবে বলে এআইএডিএমকে-র ই পলানিস্বামী সরকার ঘোষণা করেছে। করুণানিধির শেষযাত্রার সবকিছু প্রশাসনের তরফে করার দায়িত্ব নেওয়া হয়েছে।
National flag to fly at half mast tomorrow in Delhi&all state capitals & throughout the state of Tamil Nadu. It has also been decided to accord state funeral tomorrow in Chennai and national mourning has been declared for tomorrow: Government of India #Karunanidhi
— ANI (@ANI) August 7, 2018
প্রসঙ্গত, এদিন চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এম করুণানিধি। ৯৪ বছর বয়সী করুণানিধি ৫০ বছর ধরে ডিএমকে-র সভাপতির দায়িত্ব সামলেছেন। আমৃত্যু তিনি সভাপতি ছিলেন।












Click it and Unblock the Notifications