৪ মে থেকে জেলায় জেলায় শিথিল হবে লকডাউন! প্রয়োজনীয় নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্র
বিশ্বের সব থেকে বড় লকডাউন চলছে ভারতে। হাজার হাজার কোটি টাকার ক্ষতি। সেই পরিস্থিতিতে লকডাউন থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে কেন্দ্র। ৪ মে থেকে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়ার কথাও চিন্তা করেছে কেন্দ্র
বিশ্বের সব থেকে বড় লকডাউন চলছে ভারতে। হাজার হাজার কোটি টাকার ক্ষতি। সেই পরিস্থিতিতে লকডাউন থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করছে কেন্দ্র। ৪ মে থেকে ধাপে ধাপে লকডাউন তুলে নেওয়ার কথাও চিন্তা করেছে কেন্দ্র। এব্যাপারে শীঘ্রই গাইডলাইন দেওয়া হবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে। এব্যাপারে এদিন স্বরাষ্ট্রমন্ত্রকে লকডাউন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, লকডাউনের জেরে পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে এই পরিস্থিতিকে খাটো করে দেখা যাবে না। ৩ জুন পর্যন্ত লকডাউনের বিধি কড়াভাবে অনুসরণ করতে হবে বলেও বলা হয়েছে।
এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে, পরিযায়ী শ্রমিক, আটকে পরা পর্যটক ও ছাত্রছাত্রীদের ফেরার ব্যবস্থা করা হবে। এব্যাপারে রাজ্যগুলির মধ্য যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য কেন্দ্রের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। এইসব মানুষরা যেখান থেকে যাত্রা শুরু করবেন এবং যেখানে পৌঁছবেন, দুই জায়গাতেই স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তাঁদেরকে কোয়ারেন্টাইনেও রাখা হবে।
২৪ মার্চ রাতে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। যা ছিল ১৪ এপ্রিল পর্যন্ত। এরপর তা ৩ মে পর্যন্ত বাড়ানো হয়।












Click it and Unblock the Notifications