কাশ্মীরে সন্ত্রাসদমনে সেনাকে পূর্ণ স্বাধীনতা, অলআউট যাওয়ার ইঙ্গিত কেন্দ্রের

কাশ্মীর জঙ্গি দমনে আর সময় নষ্ট করতে রাজি নয় কেন্দ্র।

কাশ্মীর জঙ্গি দমনে আর সময় নষ্ট করতে রাজি নয় কেন্দ্র। পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার পর থেকে আর আলাপ-আলোচনা, অপেক্ষা করে নিরীহ মানুষের প্রাণকে বিপদে ফেলতে রাজি নয় কেন্দ্র। আর তাই বহির্দেশে গিয়ে শত্রুকে বিনাশ করা হোক অথবা উপত্যকায় উগ্রপন্থা দমন, সবকিছুতেই সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে কেন্দ্র।

কাশ্মীরে সন্ত্রাসদমনে সেনাকে পূর্ণ স্বাধীনতা, অলআউট যাওয়ার ইঙ্গিত কেন্দ্রের

এদিন হামলার পর প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রতিমন্ত্রী সুভাষ ভামরে বলেন, ইতিমধ্যে কড়া নিরাপত্তা বলয় তৈরি করে তদন্তে নেমেছে স্থানীয় তদন্তকারীরা। সরকার ইতিমধ্যে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সেনা তাঁদের মতো করে ব্যবস্থা নেবে।

পুলওয়ামা হামলার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছিলেন, সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের হামলার সঠিক জবাব দেবে ভারত। আর তারপরই বালাকোটে ঢুকে সার্জিক্যাল এয়ার স্ট্রাইক চালানো হয়।

কাশ্মীরেও সন্ত্রাস দমনে সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আর তাই পুলওয়ামা হামলার পর সেনা জানিয়ে দেয়, হাতে অস্ত্র দেখলেই গুলি করা হবে।

প্রসঙ্গত, এদিন জম্মুতে বাস স্ট্যান্ডে সকালে বিস্ফোরণ হয়েছে। গ্রেনেড দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। যার ফলে অন্তত ২৮ জন আহত হয়েছেন। যার মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। জম্মু ও কাশ্মীর পুলিশ গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান চালাচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার পর সেনা অভিযান যে বাড়বে তা সন্দেহ নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+