Wayanad Landslide: ওয়েনাড়ের ধসের পর পশ্চিমঘাট নিয়ে বিশেষ পদক্ষেপ করতে চলেছে কেন্দ্র
ওয়েনাড়ের ভয়াবহ ধসের ঘটনার পরে সেখানকার প্রাকৃতিক ভারসাম্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিবেশ বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন। যথেচ্ছ ভাবে গাছ কেটে নগরায়ণের কারণে ওয়েনাড়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। সেকারণেই এই বিপর্যয় বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। এই নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রও। এবার কেন্দ্রের পক্ষ থেকে বিশেষ পদক্ষেপ করা হবে বলে জানা গিয়েছে।
ওয়েনাড়ের ধসের ঘটনার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছিলেন এরকম কিছু ঘটতে পারে তা নিয়ে কেরল সরকারকে আগে থেকেই সতর্ক করেছিল কেন্দ্র। কিন্তু কেরল সরকার তাতে কর্ণপাত করেনি বলে অভিযোগ করেছিলেন তিনি। যদিও কংগ্রেস অমিত শাহের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেছিলেন এখন রাজনীতি না করে এই সময় দুর্গতদের পাশে থাকাই সবচেয়ে জরুরি। সেকারণে সেদিকে মন দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন তিনি। ওয়েনাড়ে উদ্ধারকাজে সেনা নামাতে হয়েছে। পরিস্থিতি এতোটাই খারাপ। কেন্দ্রের পক্ষ থেকে সবরকম সাহায্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এখনও পর্যন্তে কেরলে ৩০০ জনের মৃত্যু হয়েছে।
এদিকে শোনা যাচ্ছে ওয়েড়ানের পরিস্থিতর পর পশ্চিমঘাচ নিয়ে বিশেষ ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে মোদী সরকার। পশ্চিমঘাট পর্বলমালার ৫৭০০০ স্কোয়ার কিলোমিটার এলাকাকে ইকো সেন্সেটিভ জোন হিসেবে ঘোষণা করতে চলেছে কেন্দ্রে। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্র। এই ৫৭০০০ স্কোয়ার কিলোমিটার এলাকার মধ্যে ১৩ টি গ্রাম রয়েছে ওয়েনাড়ের। ইতিমধ্যেই তার খসড়া তৈরি করে ফেলেছে মোদী সরকার।
সেই খসড়ায় ৩৬ শতাংশ পশ্চিমঘাট পর্বতমালা রয়েছে। সেটার জন্য নাগরিকদের মতামত জানানোর জন্য ৬০ দিনের মধ্যে মতামত জানানোর অনুরোধ জানানো হয়েছে। একাধিক রাজ্যে বিজ্ঞপ্তি দিয়ে অই মতামত চাওয়া হবে বলে জানানো হয়েছে। দেশের ৬টি রাজ্য কেরল, কর্নাটক, মহারাষ্ট্র, তামিলনাড় এবং গোয়ার বিস্তীর্ণ এলাকা পড়ে। পশ্চিমঘাটের ৫৭০০০ স্কোয়ার কিলোমিটার এলাকার মধ্যে কেরলের ওয়েনাড়ের ৯৯৯৪ স্কোয়ার কিলোমিটার এলাকা রয়েছে। এবং ১৩টি গ্রামও রয়েছে।












Click it and Unblock the Notifications