করোনার ভয়ে এক গোত্রে সব উৎসব! তৃতীয় তরঙ্গ নিয়ে রাজ্যে রাজ্যে সতর্কবার্তা কেন্দ্রের

দিন কয়েক আগে কেন্দ্রের তরফে ১০ টিকে সতর্ক করা হয়েছিল, সেখানকার করোনা (coronavirus) সংক্রমণ বৃদ্ধি নিয়ে। এবার বুধবার কেন্দ্রের তরফে সবকটি রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে উৎসবের (festival) সময় যেমন মহরম, ওমন, জন্মাষ্টমী, গ

দিন কয়েক আগে কেন্দ্রের তরফে ১০ টিকে সতর্ক করা হয়েছিল, সেখানকার করোনা (coronavirus) সংক্রমণ বৃদ্ধি নিয়ে। এবার বুধবার কেন্দ্রের তরফে সবকটি রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে উৎসবের (festival) সময় যেমন মহরম, ওমন, জন্মাষ্টমী, গণেশ চতুর্থী এবং দুর্গাপুজোয় জন সমাগম নিয়ে সতর্ক করা হয়েছে। সম্ভাব্য তৃতীয় তরঙ্গের (third wave) কারণেই রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে।

অগাস্ট থেকে অক্টোবরে যাবতীয় উৎসব

অগাস্ট থেকে অক্টোবরে যাবতীয় উৎসব

সারা দেশে যা উৎসব হয়, তার বেশিরভাগই রয়েছে অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে। এবার ১৯ অগাস্ট পালন করা হবে মহরম, জন্মাষ্টমী পড়েছে ৩০ অগাস্ট, ১০ সেপ্টেম্বর গণেশ চতুর্থী, , ৫ থেকে ১৫ অক্টোবরের মধ্যে দুর্গাপুজো। ইতিমধ্যেই আইসিএমআর এবং ন্যাশনাল সেন্টার পর ডিজিজ কন্ট্রোলের তরফে উৎসবের সময়ে বড় জমায়েত নিয়ে চিন্তা প্রকাশ করা হয়েছে। কেননা জমায়েত থেকেই সংক্রমণের শীর্ষে পৌঁছে যাচ্ছে করোনা।

সতর্কতা নিয়ে চিঠি কেন্দ্রের

সতর্কতা নিয়ে চিঠি কেন্দ্রের

এদিন কেন্দ্রের তরফে স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ প্রত্যেকটি রাজ্য সরকারকে উৎসবের সময়ে জমায়েত নিয়ে সতর্ক করে চিঠি পাঠিয়েছেন। সেখানে তিনি বলেছেন, এখনও পর্যন্ত মহামারী নিয়ন্ত্রণে যেসব ব্যবস্থা নেওয়া হয়েছে (টেস্ট, ট্র্যাক, ট্রিট, ভ্যাক্সিনেট অ্যান্ড মেন্টেনিং কোভিড বিহেবিয়ার) তাতে যেন কোনও ফাঁক না দেওয়া হয়।
সারা দেশে করোনা পরিস্থিতির উন্নতি হলেও, দেশে শুরু হওয়া দ্বিতীয় তরঙ্গ মে মাসে শীর্ষে পৌঁছে গিয়েছিল। যা এখনও অনেক রাজ্যেই একেবারে কমিয়ে আনা যায়নি। কোথাও বা নতুন করে সংক্রমণ হয়ে যাচ্ছে, কোথাও বা পজিটিভিটি রেট বেশি। যা নিয়ে কেন্দ্র রাজ্যগুলিকে আগেই সতর্ক করেছে।
দেশের মধ্যে সব থেকে বেশি সংক্রমণের কারণে কেন্দ্রের তরফে ইতিমধ্যেই কেরলে আলাদা করে দল পাঠানো হয়েছে। এছাড়াও পরিস্থিতি খারাপ হওয়ার কারণে উত্তর পূর্বের রাজ্যগুলিতেও দল পাঠানো হয়েছে।

যে ১০ রাজ্যে পজিটিভিটি রেট বাড়ছে

যে ১০ রাজ্যে পজিটিভিটি রেট বাড়ছে

পরিসংখ্যানই বলে দিচ্ছে ১০ রাজ্যে পজিটিভিটি রেট সব থেকে বেশি রয়েছে. এই ১০ টি রাজ্য হল কেরল, মহারাষ্ট্র, কর্নাটক, তামিলনাড়ু, ওড়িশা, অসম, মিজোরাম, মেঘালয়, অন্ধ্রপ্রদেশ এবং মনিপুর।

৮ টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণ ছড়ানোর হার উদ্বেগজনক

৮ টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণ ছড়ানোর হার উদ্বেগজনক

পরিসংখ্যান থেকে এও দেখা যাচ্ছে দেশের আটটি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণ ছড়ানোর হার উদ্বেগজনকভাবে বেশি। অন্য রাজ্যগুলের থেকে এই রাজ্যগুলিতে সংক্রমণ বৃদ্ধির হার বেশি। এই রাজ্যগুলি হল হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, মিজোরাম, কর্নাটক, কেরল, পণ্ডিচেরি।

অনেক রাজ্যেই বিধিনিষেধের প্রত্যাবর্তন

অনেক রাজ্যেই বিধিনিষেধের প্রত্যাবর্তন

ইতিমধ্যেই অনেকগুলি রাজ্য করোনা নিয়ন্ত্রণে বিভিন্ন বিধিনিষেধ জারি করেছে। রাজ্যগুলির মধ্যে রয়েছে কর্নাটক, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ। রাজ্যগুলি পর্যটকদের ক্ষেত্রে নেগেটিভ আরটি পিসিআর রিপোর্ট বাধ্যতামূলক করেছে। এছাড়াও সপ্তাহ শেষের লকডাউন, রাতের কার্ফু বেশ কিছু এলাকায় ফিরিয়ে আনা হয়েছে। কেননা দেখা গিয়েছে বর্তমানে সংক্রমণ ছোট জায়গায় হচ্ছে। উদাহরণ দেওয়া যেতে পারে পশ্চিমবঙ্গের। সারা রাজ্যে রাত নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাতের কার্ফু ফের লাগু করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+