আত্মহত্যার চেষ্টা আর অপরাধ নয়, বলল কেন্দ্র

আরও পড়ুন: আত্মহত্যার চেষ্টা আর অপরাধ গণ্য হবে না, আইন বদলাচ্ছে কেন্দ্র
ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) প্রণীত হয়েছিল সেই ব্রিটিশ আমলে। আইপিসি-তে ঢোকানো হয়েছিল ৩০৯ ধারা। তদনুযায়ী, কেউ আত্মঘাতী হওয়ার চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে পুলিশ। বিচারে দোষ প্রমাণিত হলে এক বছর পর্যন্ত কারাবাস বা জরিমানা বা উভয় সাজাই হতে পারে।
এ বার আইপিসি ৩০৯ ধারা বাতিল করতে চলেছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মতামত চেয়ে পাঠানো হয়েছিল। ১৮টি রাজ্য ও চারটি কেন্দ্রশাসিত অঞ্চল ৩০৯ ধারা বাতিলের পক্ষে সওয়াল করেছে। সরকারের বক্তব্য, চরম হতাশা বা চাপে পড়ে কেউ আত্মহত্যার পথ বেছে নেয়। তাই সংবেদনশীলভাবে বিষয়টি দেখা দরকার। অভিযুক্তকে জেলে পুরে দেওয়া নির্মমতারই পরিচয়। তাই শীঘ্রই সংসদে বিল এনে আনুষ্ঠানিকভাবে ৩০৯ ধারাকে বাদ দেওয়া হবে।












Click it and Unblock the Notifications