NITI Aayog Meet: মাইক বন্ধ করা হয়নি, মমতার অভিযোগ মিথ্যা, পাল্টা দাবি কেন্দ্রের
নীতি আয়োগের বৈঠক ঘিরে তরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের মাঝপথে বেরিয়ে এসে অভিযোগ করেছেন তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। ৫ মিনিটের বেশি তাঁকে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিযোগ খারিজ করে দিয়েছে কেন্দ্র। কোনও বেল বাজানো হয়নি বলে পাল্টা দাবি করা হয়েছে মোদী সরকারের পক্ষ থেকে। কেন্দ্রের পক্ষ থেকে দাবি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার সময় শেষ হয়ে গিয়েছিল। উল্টে তাঁর বলার সময় এগিয়ে আনা হয়েছিল। কারণ তিনি অনুরোধ করেছিলেন ফিরে যাবেন তাঁর বিমান রয়েছে দুপুর ২টোয়।

নীতি আয়োগের বৈঠক থেকে ওয়াকআউট করে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন তাঁকে বলতে দেওয়া হয়নি। ৫ মিনিট পরেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। নীতি আয়োগের বৈঠকে রাজ্যের দাবি দাওয়া নিয়ে বলতে গিয়েছিলেন তিনি। বাংলার সঙ্গে বঞ্চনা করা হচ্ছে। ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। আবাস যোজনার টাকা দেওয়া হচ্ছিল না। এই নিয়ে বলতে শুরু করেছিলেন তিনি। তারপরেই তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।
নীতি আয়োগের বৈঠক ছেড়ে বেড়িয়ে আসেন তিনি। এবং সাংবাদিকদের অভিযোগ করেন, একমাত্র বিরোধীদের প্রতিনিধি ছিলেন তিনি। তারপরেও তাঁকে বলতে দেওয়া হয়নি। বিরোধীদের সঙ্গে এক প্রকার অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে রাজ্যের শাসক দলের নেতারাও সরব হয়েছেন।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন বিরোধীদের একমাত্র প্রতিনিধি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও নীতি আয়োগের বৈঠকে তাঁকে বলতে দেওয়া হয়নি। একে সংসদীয় গণতন্ত্রের অবমাননা করা বলে। এই নিয়ে শাসক দলের নেতারা সরব হয়েছেন পাল্টা বঙ্গ বিজেপির নেতারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথ্যে অভিযোগের কড়া সমালোচনা করেছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন চন্দ্রবাবু নাইডুকে ২০ মিনিট বলতে দেওয়া হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী, গোয়ার মুখ্যমন্ত্রী ১০ থেকে ২০ মিনিট করে বলেছেন। কিন্তু তাঁকে বলতে দওয়া হয়নি। ৫ মিনিট বলার পরেই কেন তাঁর মাইক অফ করে দেওয়া হয়েছিল তা নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর কোনোও দিন তিনি নীতি আয়োগের বৈঠক যোগ দেবেন না বলেও জানিয়ে দিয়েছেন। নীতি আয়োগে বাংলার অবমাননা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications