জামাত-ই-ইসলামি গোষ্ঠীকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল কেন্দ্র

জামাত-ই-ইসলামি গোষ্ঠীকে বেআইনি সংগঠন বলে এদিন ঘোষণা করল কেন্দ্র। পাঁচ বছরের জন্য এই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বেআইনি কাজের অভিযোগ ওঠায় এই নির্দেশ বলে জানা গিয়েছে।

জামাত-ই-ইসলামি গোষ্ঠীকে বেআইনি সংগঠন বলে এদিন ঘোষণা করল কেন্দ্র। পাঁচ বছরের জন্য এই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বেআইনি কাজের অভিযোগ ওঠায় এই নির্দেশ বলে জানা গিয়েছে।

জামাত-ই-ইসলামি গোষ্ঠীকে আইনত নিষিদ্ধ করল কেন্দ্র

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক বিজ্ঞপ্তিতে বলেছে, এই গোষ্ঠী দেশের ঐক্য ও অখণ্ডতাকে ভাঙতে পারে। এই গোষ্ঠী জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে জম্মু ও কাশ্মীরকে অশান্ত করে তুলছে।

এই গোষ্ঠীর কার্যকলাপ এতটাই বিপদজনক যে ভারতে ইসলামিক স্টেট এর কার্যকলাপকে এরা ইন্ধন জোগাচ্ছে। কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করে চলেছে। দেশ বিরোধী ভাবনাকে উসকানি দিচ্ছে।

জামাত ই ইসলামি সংগঠন ধর্মীয়-সামাজিক ভাবনা নিয়ে কাজ করছিল। তবে তার আড়ালেই চলত বিচ্ছিন্নতাবাদকে মদত দেওয়ার উসকানি। এটা ১৯৪২ সালে তৈরি হয়। তবে এর বিচার ও আদর্শ জামাত ই ইসলামি হিন্দ ও জামাত ই ইসলামি পাকিস্তানের চেয়ে আলাদা।

১৯৬৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে এই সংগঠন নির্বাচনেও লড়েছে। ১৯৭৫ সালের ইন্দিরা-আবদুল্লা জোটের বিরুদ্ধে ছিল এটি। তখনই প্রথমবার ব্যান করা হয় সংগঠনটিকে। ১৯৮৯ সালে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিলে সেই দলে নাম লেখায় সংগঠনটি।

এই নিয়ে তৃতীয়বার সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হল। ১৯৯০ সালে দ্বিতীয়বার জামাত ই ইসলামিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+