সুপ্রিম কোর্টে রাফালে মামলা স্থগিত রাখার আবেদন কেন্দ্রের
রাফালে চুক্তি নিয়ে হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে মামলা আপাতত স্থগিত রাখার আবেদন করল কেন্দ্রীয় সরকার।
রাফালে চুক্তি নিয়ে হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়ে সুপ্রিম কোর্টে মামলা আপাতত স্থগিত রাখার আবেদন করল কেন্দ্রীয় সরকার। তাতে সাড়া দিলেও, কেন্দ্রকেই রাফালে পুনর্বিবেচনা মামলার সঙ্গে যুক্ত সব পক্ষ ও আবোদনকারীদের, মামলা স্থগিতের কারণ দর্শিয়ে চিঠি দিতে বলেছে শীর্ষ আদালত।

কাল অর্থাৎ মঙ্গলবার রাফালে মামলার পুনর্বিবেচনা সংক্রান্ত আবেদনের শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে। এর একদিন আগে অর্থাৎ সোমবারই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। রাফালে মামলায় নতুন করে হলফনামা জমা দিতে আরো কিছুটা সময় চেয়ে, মঙ্গলবার শুনানি স্থগিত করার আবেদন জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল রাফালে মামলার নথি নিয়ে কেন্দ্রের আপত্তি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। ফাঁস হওয়া নথিকে কার্যত মান্যতা দিয়ে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দেয়, রাফালে মামলার রিভিউ পিটিশন শোনা হবে। আবেদনকারীদের দাখিল করা তথ্যের ওপর ভিত্তি করে এই শুনানি করা হবে জানিয়ে দিয়েছিল দেশের শীর্ষ আদালত।












Click it and Unblock the Notifications