Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Pranab Mukherjee Memorial: রাজধানীতে নির্মিত হবে প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ, মোদীকে ধন্যবাদ মেয়ে শর্মিষ্ঠার

Pranab Mukherjee Memorial: প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মরণে স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নিল কেন্দ্র। দিল্লির রাজঘাটে (Rajghat) রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্সে প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ নির্মাণে জমি চিহ্নিত করল কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রক। আর এহেন উদ্যোগের পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা মুখার্জি (Sharmistha Mukherjee)।

এক্স পোস্টে শর্মিষ্ঠা লেখেন, "বাবার জন্য স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেওয়ায় মোদীজির সঙ্গে দেখা করে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছি। আমরা না চাওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রীর এই ঐকান্তিক উদ্যোগের জন্য আমি সত্যিই অভিভূত।"

Sharmistha-Mukherjee and narendra modi

অপর আরেকটি পোস্টে বাবার স্মৃতিচারণা করেছেন প্রণব-কন্যা শর্মিষ্ঠা। তিনি লেখেন, "বাবা সবসময়ই বলতেন রাষ্ট্রীয় সম্মানের (State Honor) জন্য কখনও দাবি জানাতে হয় না, যোগ্য হলে রাষ্ট্র তা নিজে থেকেই প্রদান করে।"

প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিসৌধ নির্মাণের কথা কেন্দ্রীয় আবাস ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়কে চিঠিতে জানানো হয়েছে। তিনি বলেন, সব সমালোচনার ঊর্ধ্বে এই সিদ্ধান্ত। মেয়ে হিসেবে আনন্দ প্রকাশের ভাষা পর্যন্ত তার কাছে নেই বলে জানান শর্মিষ্ঠা।

কেন্দ্রের তরফে চিঠি পেয়ে মঙ্গলবার সাউথ ব্লকে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন শর্মিষ্ঠা। প্রধানমন্ত্রীর এই উদারতা তাঁকে মুগ্ধ করেছে বলে মন্তব্য করেন প্রণব-কন্যা।

দেশের ১৩ তম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। দশক জুড়ে কংগ্রেসের অভ্যন্তরীণ সমস্যায় ত্রাতার ভূমিকা নিয়েছেন তিনি। দেশের গণ্যমান্য রাজনীতিবিদদের মধ্যে অন্যতম বাংলার প্রণব মুখোপাধ্যায়। ২০২০ সালের ১০ অগাস্ট করোনায় আক্রান্ত হন প্রণব। টুইটারে সেকথা জানিয়েছিলেন। সেটিই ছিল শেষ পোস্ট। ২০২০ সালের ৩১ অগাস্ট প্রয়াত হন তিনি। জীবনের শেষদিন পর্যন্ত তাঁকে আমজনতার সাদামাটা প্রতিনিধি স্বরূপই দেখা গিয়েছে।

এদিকে, প্রণব মুখোপাধ্যায়ের পাশাপাশি সদ্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিসৌঘ নির্মাণের প্রক্রিয়াও শুরু করেছে কেন্দ্র। প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের কাছে তিনটি জায়গার প্রস্তাব দেওয়া হয়েছে স্মৃতিসৌধ নির্মাণের জন্য। দিল্লির রাজঘাট, রাষ্ট্রীয় স্মৃতি কমপ্লেক্স বা কিসান ঘাটে নির্মাণ করা হবে মনমোহন সিংয়ের স্মৃতিসৌধ। গত ২৬ ডিসেম্বর ৯২ বছর বয়সে প্রয়াত হন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+