চার রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ কেন্দ্রের

রাষ্ট্রপতি ভবন সূত্রে জানানো হয়েছে, রাজস্থানের রাজ্যপাল হলেন কল্যাণ সিং। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং পশ্চিমবঙ্গের রাজ্যপাল হবেন, এমনটা শোনা গিয়েছিল আগে। শেষ পর্যন্ত কেশরীনাথ ত্রিপাঠীকে বাংলার রাজ্যপাল করে পাঠায় কেন্দ্র। আর বিজেপি শাসিত রাজস্থানে দলের কট্টর নেতা কল্যাণ সিংকে রাজ্যপাল করে পাঠাল মোদী সরকার।
মহারাষ্ট্রের রাজ্যপাল হচ্ছেন সি বিদ্যাসাগর রাও। ইনি অটলবিহারী বাজপেয়ীর মন্ত্রীসভার সদস্য ছিলেন। প্রসঙ্গত, মহারাষ্ট্রের রাজ্যপাল কে শঙ্করনারায়ণকে মিজোরামে বদলি করেছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু তিনি সেই নির্দেশ অমান্য করে ইস্তফা দেন। ফলে ওই রাজ্যে রাজ্যপালের পদ খালি হয়েছিল। সেই শূন্যস্থান পূরণে আসছেন বিদ্যাসাগর রাও।
কর্নাটকের রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে বাজুভাই বালাকে। এখন বাজুভাই বালা গুজরাত বিধানসভার স্পিকার। নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বলে পরিচিত এই ব্যক্তিকে কৌশলগত কারণে কংগ্রেস শাসিত কর্নাটকে পাঠানো হচ্ছে।
গোয়ার রাজ্যপাল হলেন মৃদুলা সিং। তিনি বিজেপি মহিলা মোর্চার সভাপতি। তিনিও নরেন্দ্র মোদীর একান্ত অনুগত বলে পরিচিত।
এদিকে, মঙ্গলবারই ইস্তফা দিয়েছেন দিল্লির প্রাক্তন কংগ্রেসি মুখ্যমন্ত্রী তথা কেরলের রাজ্যপাল শীলা দীক্ষিত। সেখানেও খুব শীঘ্র নতুন কাউকে রাজ্যপাল করে পাঠাবে কেন্দ্র।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications