Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জম্মু ও কাশ্মীরের পরবর্তী উপ রাজ্যপাল হচ্ছেন মনোজ সিনহা! নির্দেশিকা জারি কেন্দ্রের

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাকে জম্মু ও কাশ্মীরের পরবর্তী উপ রাজ্যপাল হিসেবে নিযুক্ত করল কেন্দ্র। এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাকে জম্মু ও কাশ্মীরের পরবর্তী উপ রাজ্যপাল হিসেবে নিযুক্ত করল কেন্দ্র। এব্যাপারে নির্দেশিকা জারি করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য জম্মু ও কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপের বর্ষ পূর্তিতে পদত্যাগ করেন প্রথম উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু।

 মনোজ সিনহার রাজনৈতিক পরিচয়

মনোজ সিনহার রাজনৈতিক পরিচয়

পূর্ব উত্তর প্রদেশের গাজিপুর আসন থেকে তিনবার লোকসভায় নির্বাচিত হয়েছিলেন মনোজ সিনহা। তবে ২০১৯-এর নির্বাচনে বহুজন সবাজ পার্টির আফজল আনসারির কাছে পরাজিত হন। এছাড়াও তিনি রেলমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন।

 গিরিশচন্দ্র মুর্মুর পদত্যাগ গ্রহণ রাষ্ট্রপতির

গিরিশচন্দ্র মুর্মুর পদত্যাগ গ্রহণ রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ গিরিশচন্দ্র মুর্মুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। জল্পনা তৈরি হয়েছে, গিরিশচন্দ্র মুর্মু দেশের পরবর্তী কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হতে পারেন। সেই পদে থাকা রাজীব মেহরিশির কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে ৭ অগাস্ট।

জম্মু ও কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু

জম্মু ও কাশ্মীরের প্রথম উপরাজ্যপাল গিরিশচন্দ্র মুর্মু

জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে ২০১৯ সালের ৩১ অক্টোবর দায়িত্বভার গ্রহণ করেন মুর্মু। তার আগেই গতবছর অগাস্টের এইদিনে কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে দেওয়া হয়। আলাদা করে দেওয়া হয় লাদাখকে। সেই সময় পর্যন্ত কাশ্মীরের রাজ্যপালের দায়িত্ব সামলেছেন সত্যপাল মালিক।

রাজীব মেহরিশির পরিচিতি

রাজীব মেহরিশির পরিচিতি

রাজীব মেহরিশিকে ২০১৭ সালে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছিল। ১৯৭৮ ব্যাচের আইএএস অফিসার দেশের অর্থসচিব এবং স্বরাষ্ট্র সচিব ছিলেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+