'ঐতিহাসিক ভুল সংশোধন'! অধিকৃত কাশ্মীর থেকে আগত ৫ হাজারের ওপর পরিবারকে সাহায্য মোদী সরকারের

জম্মু ও কাশ্মীরে ঘরছাড়াদের তালিকায় আরও ৫৩০০-র মতো পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাঁদেরকে প্রধানমন্ত্রীর ডেমেলপমেন্ট প্যাকেজের অধীনে পরিবার পিছু ৫৩০০ টাকা করে সাহায্য করা হবে।

জম্মু ও কাশ্মীরে ঘরছাড়াদের তালিকায় আরও ৫৩০০-র মতো পরিবারকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। তাঁদেরকে প্রধানমন্ত্রীর ডেমেলপমেন্ট প্যাকেজের অধীনে পরিবার পিছু ৫৩০০ টাকা করে সাহায্য করা হবে। এবারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে, পাক অধিকৃত কাশ্মীর থেকে আসা কিন্তু জম্মু ও কাশ্মীরের বাইরের রাজ্যে আশ্রয় নেওয়াদেরও। জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর।

 ঐতিহাসিক ভুল সংশোধন! মোদীর উন্নয়ন প্যাকেজে রাজ্যের ৫ হাজারের ওপর পরিবারকে সাহায্য

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, জম্মু ও কাশ্মীরকে বাদ দিয়ে অন্য রাজ্যে আশ্রয় নেওয়ারা ঘরছাড়াদের তালিকায় এতদিন পর্যন্ত অন্তর্ভুক্ত ছিলেন না। এইসব ঘরছাড়াদের তালিকায় স্থান দিয়ে সরকার ঐতিহাসিক ভুল সংশোধন করল বলেও জানিয়েছেন তিনি।

প্রাইম মিনিস্টার ডেভেলপমেন্ট প্যাকেজের অধীনে জম্মু ও কাশ্মীরে একাধিক প্রকল্প রয়েছে। এইরকমই এক প্রকল্পে প্রায় ৫৩০০ পরিবারকে সাহায্য হিসেবে ৫.৫ লক্ষ টাকা করে তুলে দেওয়া হবে। যাঁরা পাক অধিকৃত কাশ্মীর থেকে এসেছেন, তাঁদের ক্ষেত্রেই এই সাহায্য প্রযুক্ত হবে।

এদিন কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকের পরেই প্রকাশ জাভড়েকর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। এদিনের ক্যাবিনেটের অপর উল্লেখযোগ্য সিদ্ধান্ত হল কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ আরও ৫ শতাংশ বাড়ানো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+