অটলবিহারী, মদনমোহন মালব্যকে ভারতরত্ন দিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর: ভারতরত্ন পাচ্ছেন অটলবিহারী বাজপেয়ী ও মদনমোহন মালব্য। বুধবার কেন্দ্রের তরফে এই ঘোষণা করা হয়েছে।
লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে নরেন্দ্র মোদী বলেছিলেন যে, তিনি স্বাধীনতা সংগ্রামী মদনমোহন মালব্যকে ভারতরত্ন দিতে চান। সেই প্রতিশ্রুতি রাখলেন। তাঁকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে।

পাশাপাশি, ভারতরত্ন দেওয়া হচ্ছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীকে। ২৫ ডিসেম্বর তাঁর জন্মদিন। সুতরাং জন্মদিনের আগেই ভালো খবর পেলেন তিনি। ভারতরত্ন প্রদানের পাশাপাশি ২৫ ডিসেম্বর তারিখটি 'সুশাসন দিবস' হিসাবে পালন করবে কেন্দ্রীয় সরকার।












Click it and Unblock the Notifications