ভোটের আগে এসসি এসটি অ্যাক্ট নিয়ে রাজ্যগুলিকে সতর্কবার্তা কেন্দ্রের
২০১৯ লোকসভা ভোটের আগে বেশ কয়েকটি রাজ্যে রয়েছে বিডেপির অ্যাসিড টেস্ট। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলাঙ্গানায় সংগঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন।
২০১৯ লোকসভা ভোটের আগে বেশ কয়েকটি রাজ্যে রয়েছে বিডেপির অ্যাসিড টেস্ট। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, তেলাঙ্গানায় সংগঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর এই সমস্ত ক'টি রাজ্যে দলিত ভোটব্যাঙ্ক একটি বড় ফ্যাক্টর। এদিকে, সংসদে এসসি এসটি অ্যাক্ট-এর অ্যামেন্ডমেন্ট করা হয়। কিন্তু এরপর ভোটের আগে বেশ কয়েকটি রাজ্যে এই নিয়মাবলী যাতে সঠিকভাবে পালিত হয় তা নিয়ে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

এসসি এসটি অ্যাক্ট যাতে কোনওভাবেই ভুলভাবে ব্যাবহৃত না হয়, তার জন্য কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্ট। এরপর সংসদে এই নতুন ভাবে এই অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে। সেখানে এফআইআর-এর আগে প্রাথমিক তদন্তের উল্লখ রয়েছে। এছাড়াও অভিযুক্তের গ্রেফতারির ক্ষেত্রেও রয়েছে বেশ কয়েকটি বিধি । আর বিষয়টি ভীষণই সংবেদশীল বলে প্রতিটি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলকে এই অ্যাক্ট পালনের বিষয়ে সতর্ক করে দিয়েছে কেন্দ্র।
এসসি এসটি অ্যাক্ট নিয়ে সুপ্রিমকোর্টের নির্দেশ নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করে। পরবর্তীকালে ৯ অগাস্ট এই অ্য়াক্টে অ্যামেন্ডমেন্ট আনা হয়। উল্লেখ্য, ২০১৯ লোকসভা নির্বাচনে দলিত ভোটব্যাঙ্ক একটি বড় ভূমিকা পালন করতে চলেছে। পাশাপাশি বিজেপি ক্ষমতায় থাকাকালীন বিভিন্ন রাজ্যে দলিত অসন্তোষ চাগার দিয়ে ওঠে। এমন প্রেক্ষাপটে এসসিএসটি অ্যাক্ট নিয়ে নতুন আ্যামেন্ডমেন্ট সম্পর্কে সমস্ত রাজ্য়কে অবহিত করতে জোরদার উদ্যোগ নিয়েছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications