করোনা থেকে রেহাই পেলেও টিকা নেওয়ার পরামর্শ কেন্দ্রের
করোনা থেকে রেহাই পেলেও টিকা নেওয়ার পরামর্শ কেন্দ্রের
করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন এমন ব্যক্তিদেরও টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এতে শরীরে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়বে বলেই জানানো হয়েছে। কোন নিয়মে কোভিড-১৯ টিকা নেওয়া যাবে, তাও জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। প্রথম পর্যায়ে কারা এই টিকা নিতে পারবেন, তাও জানানো হয়েছে।

করোনা-মুক্তদেরও টিকা নেওয়ার পরামর্শ
স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বেড়েছে, তেমন বেড়েছে সুস্থতার হারও। কিন্তু যারা করোনা-মুক্ত হচ্ছেন, তাঁদের মধ্যে অনেকেই আবার নতুন করে সংক্রমিত হচ্ছেন বলেও বলছে পরিসংখ্যান। তাই করোনাকে হারিয়ে ওঠা রোগীদেরও টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছে কেন্দ্র।

কেন এমন পরামর্শ
কেন্দ্রের বক্তব্য, কোভিড ১৯ টিকায় রোগমুক্তি যেমন ঘটবে, তেমন শরীরে বাড়বে প্রতিরোধ ক্ষমতাও। নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে পুরোপুরি মুক্ত হতে এই টিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই বিশ্বাস কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের।

প্রথম পর্যায়ে কত টিকা
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথম পর্বে দেশে ৩০ কোটি কোভিড ১৯ টিকা তৈরির সম্ভাবনা রয়েছে। যারা এই টিক নেবেন, তাঁদের আগে থেকে সরকারের কাছে আবেদন করতে হবে বলেও জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, কোনও ব্যক্তি ২৮ দিন অন্তর দুটি ডোজ নিলে তবেই টিকাকরণ সম্পূর্ণ হবে।

ভারতে করোনা পরিস্থিতি
ভারতে এখনও পর্যন্ত ১০ কোটির বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় দেড় লক্ষ মানুষ। ইতিমধ্যে দেশে ৯৫ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসকে হারিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications