ঘূর্ণিঝড় সিতরাংয়ের সম্ভাবনা নিয়ে বিরাট আপডেট, স্পষ্ট বার্তা আবহাওয়া দফতরের

কালীপুজোর বাংলায় ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। অক্টোবরের শেষ সপ্তাহে কালীপুজো ও দীপাবলি উৎসব। আলোর সেই উৎসব মাটি করে দিতে পারে ঘূর্ণিঝড় সিতরাং। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে।

কালীপুজোর বাংলায় ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়। অক্টোবরের শেষ সপ্তাহে কালীপুজো ও দীপাবলি উৎসব। আলোর সেই উৎসব মাটি করে দিতে পারে ঘূর্ণিঝড় সিতরাং। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তা গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পর সুপার সাইক্লোন হয়ে আছড়ে পড়বে বঙ্গোপসাগর উপকূলে। কিন্তু আইএমডির পক্ষ থেকে এমন সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া হয়েছে।

সাইক্লোন বা ঘূর্ণিঝড় নিয়ে কোন সতর্কতা

সাইক্লোন বা ঘূর্ণিঝড় নিয়ে কোন সতর্কতা

আইএমডির এক শীর্ষ কর্তা জানিয়েছেন, সুপার সাইক্লোনের কোনও সম্ভাবনা নেই এই মুহূর্তে। অর্থাৎ বঙ্গোপসাগরে কোনও ঝড় কালীপুজোর মধ্যে বাসা বাঁধছে না। ফলে দেশজুড়ে কালী পুজো ও আলোর উৎসবে প্রস্তুতিতে কোনও বাধা পড়ছে না। ভারতীয় আবহাওয়া দফতরের তরফে সাইক্লোন বা ঘূর্ণিঝড় নিয়ে কোনও সতর্কতা জানানো হয়নি এখনও। এমন কোনও সম্ভাবনাময় ক্ষেত্রও দেখা যাচ্ছে না।

বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে

বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়ার সম্ভাবনা নিয়ে

সম্প্রতি খবরে প্রকাশ, ১৮ অক্টোবর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তা দুই থেকে তিনদিনের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ধেয়ে আসবে ভারতীয় উপকূলের দিকে। তবে সেই সম্ভাবনা সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে আইএমডি। এমন কোনও সিস্টেম এই মুহূর্তে বঙ্গোপসাগরের বুকে তৈরি হওয়ার কোনও সম্ভাবনা নেই।

সুপার সাইক্লোনের কোনও পূর্বাভাস নেই!

সুপার সাইক্লোনের কোনও পূর্বাভাস নেই!

আইএমডির পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, গুজবে মনোযোগ দেবে না। আমরা সুপার সাইক্লোনের কোনও পূর্বাভাস দিইনি। কোনওরকম সতর্কতামূলক পরামর্শও দিচ্ছি না। কারণ এমন কোনও সম্ভাবনা এখনই দেখা যাচ্ছে না বঙ্গোপসাগরে। সেই কারণেই কালীপুজো ও দীপাবলি বা দেওয়ালির আগে আশ্বস্ত করা হল দেশবাসীকে। তাঁরা আনন্দে উৎসব পালন করুন। প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না।

 গুজব থেকে দূরে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের

গুজব থেকে দূরে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের

কানাডার সাসকোচেয়ান ইউনিভার্সিটির আবহাওয়া ও জলবায়ু বিষয়ক একজন পিএইচডি গবেষক এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করার পর এই গুঞ্জন ওঠে। আর এই সুপার সাইক্লোনের নাম দেওয়া হয়েছে সিতরাং। ভুবনেশ্বর আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের তরফে বুধবার জানানো হয়েছিল, আইএমডি ঘুর্ণিঝড়ের জন্য কোনও ধরনের পূর্বাভাস জারি করেনি। উপকূলীয় রাজ্যে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের বিষয়ে গুজব থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সব ঘূর্ণিঝড় সঞ্চালন ঘূর্ণিঝড়ে পরিণত হয় না

সব ঘূর্ণিঝড় সঞ্চালন ঘূর্ণিঝড়ে পরিণত হয় না

আইএমডি টুইট করে জানিয়েছে, ভারতীয় আবহাওয়া দফতর ঘূর্ণিঝড়ের বিষয়ে কোনও পূর্বাভাস দেয়নি। অনুগ্রহ করে গুজব থেকে দূরে থাকুন। আমরা আবহাওয়া সংক্রা্ত সঠিক তথ্য পরিবেশন করার জন্য ২৪ ঘণ্টা নিরন্তর কাজ করে চলেছি। আইনএমডি ব্যাখ্যা করেছে, ১৮ অক্টোবর আন্দমান সাগরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের দিকে তা ক্রমে অগ্রসহ হবে। তবে তা ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলে আছড়ে পড়ার কোনও সম্ভাবনা নেই। ১৪ অক্টোবর থেকে ২০ অক্টোবর মধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সঞ্চালন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সব ঘূর্ণিঝড় সঞ্চালন ঘূর্ণিঝড়ে পরিণত হয় না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+