ব্যাঙ্ককর্মীদের জন্য এবার বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র! করোনা লকডাউনে মানবিক সরকার
করোনা লকডাউনের মধ্যে জনসাধারণকে পরিষেবা দিতে ব্যাঙ্ক খোলা আছে। ব্যাঙ্ককর্মীরা হাজির হচ্ছেন পরিষেবা দিতে। কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাঙ্ককর্মীদের সুরক্ষার কথা ভেবে মোটা অঙ্কের বিমা ঘোষণা করেছে কেন্দ্র।
করোনা লকডাউনের মধ্যে জনসাধারণকে পরিষেবা দিতে ব্যাঙ্ক খোলা আছে। ব্যাঙ্ককর্মীরা হাজির হচ্ছেন পরিষেবা দিতে। কিন্তু এমন পরিস্থিতিতে ব্যাঙ্ককর্মীদের সুরক্ষার কথা ভেবে মোটা অঙ্কের বিমা ঘোষণা করেছে কেন্দ্র। করোনা পরিস্থিতিতে যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন তাঁদের পাশে দাঁড়াচ্ছে সরকার।

২০ লক্ষ টাকার বিমা
করোনা লকাডাউনের সময় যাঁরা ব্যাঙ্কিং পরিষেবা চালু রেখেছেন, জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন, তাদের জন্য সরকার ২০ লক্ষ টাকার বিমা ঘোষণা করেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন তা ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওইসব ব্যাঙ্ককর্মীদের ধন্যবাদ দিয়েছেন।

ক্ষতিপূরণ দেবে সরকার
অর্থমন্ত্রকের তরফে টুইট করে জানানো হয়েছে, কঠিন সময়ে পরিষেবা দেওয়ার জন্য ব্যাঙ্ককর্মীদের অভিনন্দন। সরকারি ব্যাঙ্ক তাদের সমস্ত কর্মচারীদের করোনা ভাইরাসসহ সমস্ত স্বাস্থ্য সমস্যায় বিমা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে কোনও দুর্ভাগ্যজনক মৃত্যুর ঘটনা ঘটলেও পরিবারকে ক্ষতিপূরণ দেবে সরকার।

বিমার সুবিধা পাবেন যাঁরা
বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ব্যাঙ্ককর্মীদের মৃত্যু হলে পরিবারকে ২০ লক্ষ টাকা দেবে সরকার। এর আগে চিকিৎসক, প্যারামেডিক্স, নার্স, আশাকর্মী ও সাফাইকর্মীদের জন্য ৫০ লক্ষ চাকা করে বিমান কথা ঘোষণা করেছে কেন্দ্র। এই বিমার সুবিধা পাবেন ২০ লক্ষ স্বাস্থ্যকর্মী ও চিকিৎসক।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications