Vande Bharat Metro Train: রাজ্যের এই ডিভিশনের জন্য বন্দে ভারত মেট্রো বরাদ্দ করল রেল, কোন কোন রুটে ছুটবে এটি?

Vande Bharat Metro Train: ভারতীয় রেলকে (Indian Rail) ঢেলে সাজানোর উদ্যোগ মোদী সরকারের! গত কয়েকদিন আগেই বন্দে ভারত স্লিপারের প্রটোটাইপ প্রকাশ্যে এসেছে। বেঙ্গালুরুর কোচ ফ্যাক্টারিতে সেই কোচের একেবারে শেষ পর্যায়ের নির্মাণ কাজ চলছে। আর তা খতিয়ে দেখেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

এবার প্রকাশ্যে আসছে বন্দে ভারত এক্সপ্রেসের আরও একটি ভার্সন বন্দে ভারত মেট্রো। (Vande Bharat Metro)। যা মূলত অল্প দূরত্বের মধ্যে চালানোর জন্য নির্মাণ করা হয়েছে। জি নিউজের প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) এর প্রটোটাইপ (Prototype) রেল সেন্ট্রাল রেলওয়ে (Central Railway)-র জন্য বরাদ্দ করা হয়েছে।

Vande Bharat Metro

কোনও রুটে এই মেট্রো (Metro) নামে ট্রেন (Train) চলবে সেই পরিকল্পনা তৈরি করা হয়ে গিয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে ট্রায়াল এবং টেস্টের পরেই বন্দে ভারত মেট্রো নিয়ে যাবতীয় সিদ্ধান্ত ভারতীয় রেল নেবে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

তবে মনে করা হচ্ছে, আহমেদাবাদ, গান্ধীনগর, পুনে, মুম্বাইয়ের মতো শহরগুলি সম্ভাব্য রুটের তালিকায় থাকতে পারে। বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) ১৬ কোচের হবে। যাতে সমস্ত সুবিধা পাবেন যাত্রীরা। সম্পূর্ণ ট্রেন হবে বাতানুকূল। বসে যাওয়ার পাশাপাশি এই ট্রেনে দাঁড়িয়ে যাওয়ারও সুবিধা পাবেন গ্রাহকরা। জানা যাচ্ছে, মুম্বইয়ের সেন্ট্রাল জোনকে প্রোটোটাইপ রেক হস্তান্তরের নির্দেশ রেলওয়ে বোর্ড দিয়েছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Vande Bharat Metro Train: ICF চেন্নাই বানাচ্ছে এই ট্রেন

একেবারে দেশীয় প্রযুক্তিতে ভারতের মাটিতে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) তৈরি হচ্ছে। আর তা হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রল কোচ ফ্যাক্টারিতে। জানা যাচ্ছে, বন্দে মেট্রোতে যাত্রীরা অ্যাভান্সড সার্ভিসও পাবেন সমস্ত। পাশাপাশি অটোম্যাটিক দরজা, জরুরি অ্যালার্মের সুবিধা আছে। পাশাপাশি আধুনিক বাথরুম দেওয়া হয়েছে হবে ভারতের প্রথম এই ট্রেনে।।

Vande Bharat Metro Train: 160 কিমি গতিতে ছুটবে-

যে দুটি শহরের মধ্যে পরিবহনের প্রয়োজন রয়েছে, সেখানে এই বন্দে মেট্রো চালানো হবে। মূলত ২০০ কিমি দূরত্বের মধ্যে এই ট্রেন চালানো হবে। যা খবর, প্রতি ঘণ্টায় 160 কিমি গতিতে ছুটবে বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro)। যা খবর, ট্রায়াল রান শুরু হবে এই বছরই। তবে বাণিজ্যিক ভাবে বন্দে ভারত মেট্রো শুরু হতে হতে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জুন-জুলাই হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+