মনমোহনের আমলে শান্ত ছিল কাশ্মীর! পুলওয়ামা-কাণ্ডে মন্তব্য মোদী সরকারের মন্ত্রীর
পুলওয়ামা-কাণ্ডের পর চাঞ্চল্যকর বয়ান দিলেন মোদী সরকারের বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। তিনি যা বললেন, তাতে লোকসভা ভোটের আগে ঘুম ছুটবে মোদী সরকারের।
পুলওয়ামা-কাণ্ডের পর চাঞ্চল্যকর বয়ান দিলেন মোদী সরকারের বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। তিনি যা বললেন, তাতে লোকসভা ভোটের আগে ঘুম ছুটবে মোদী সরকারের। বিদেশ প্রতিমন্ত্রী বলেন, ইউপিএ জমানায় অনেক শান্ত ছিল কাশ্মীর। তাঁর কথায় ইউপিএ জমানার থেকে বর্তমানে অশান্ত হয়ে উঠেছে কাশ্মীর। এর কারণও ব্যাখ্যা করেন তিনি।
|
ইউপিএ আমলে শান্ত কাশ্মীর
ভিকে সিংয়ের কথায়, ২০০৫ থেকে ২০১২ সাল পর্যন্ত শান্ত ছিল কাশ্মীর। ২০১২ সালের পর থেকেই কাশ্মীর অশান্ত হতে শুরু করে। উল্লেখ্য, তিনি যে সময়ের কথা বলছেন, সেই সময়ে প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং। অর্থাথ কংগ্রেসি প্রধানমন্ত্রীর আমলে কাশ্মীরের শান্ত ছিল বলেই তাঁর ব্যাখ্যা।
|
একটা ঘটনা মানেই অশান্ত নয়
তিনি বলেন একটা এনকাউন্ডারে তিন জন সেনা জওয়ান মারা যাওয়া মানেই কাশ্মীর অশান্ত, তা ঠিক নয়। একটা ঘটনার উপর কখনও নির্ভর করে না এলাকা শান্ত আছে, নাকি অশান্ত আছে। সেদিক দিয়ে বিচার করে দেখলে ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত কাশ্মীর অপেক্ষাকৃত শান্ত ছিল বলে তাঁরা ব্যাখ্যা।

কাশ্মীর সমস্যা খুব জটিল
তিনি আরও বলেন, কাশ্মীর সমস্যা খুব জটিল। এই উপত্যকায় প্রক্সি ওয়াল চলতে থাকে। তাই এ ব্যাপারে আগে থেকে কাজ করা উচিত। কাশ্মীর নীতির সাফল্য বা ব্যর্থতা শুধু একটা ঘটনার উপর নির্ভর করে না। এর পিছনে অনেক কারণ থাকে, সামগ্রিক পরিস্থিতির উপর নির্ভর করে।

বদলা নেবেই ভারত
এদিন তিনি আরও বলেন, পুলওয়ামায় যে জঙ্গি হামলা হয়েছে, তার বদলা নেবেই ভারত। তাঁর কথায়, তাড়াহুড়ো নয়। ঠান্ডা মাথায় পুলওয়ামা-কাণ্ডের বদলা নিতে হবে। ভারত এমন একটা দেশ, কখনও কোনও দেশের উপর আক্রমণ করে না, এবারও করবে না। তবে অন্য কেউ হামলা করলে, ভারত ছেড়ে কথা বলবে না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন












Click it and Unblock the Notifications