৫০ লাখ টাকা দে, না হলে...! হঠাৎ মোবাইলে ভেসে উঠল মেসেজ, খুলতেই চক্ষুচড়ক গাছ খোদ দেশের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর
Death Threat: ৫০ লাখ টাকা তোলাবাজি চেয়ে খোদ দেশের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠকে (MoS Defense Sanjay Seth) হুমকি! মোবাইল ফোনে একটি বার্তা পাঠানো হয়েছে। তাতেই এহেন হুমকি দেওয়া হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনায় দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী। ঘটনার পরেই নড়েচড়ে বসেছে সাইবার বিভাগ সহ দেশের একাধিক তদন্তকারী সংস্থা।
জানা যাচ্ছে, যে নম্বর থেকে এই হুমকি দেওয়া হয়েছে সেটি রাঁচি এলাকার। সেই নম্বর ধরে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন এবং কীসের জন্য খোদ দেশের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীকে (MoS Defense Sanjay Seth) এহেন হুমকি তা এখনও স্পষ্ট নয়। এর পিছনে কোনও মাথা আছে কিনা তাও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে (Death Threat) দেখা হচ্ছে বলে পুলিশের তরফে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে হঠাত করেই সঞ্জয় শেঠে (MoS Defense Sanjay Seth)-র ব্যক্তগত মোবাইল নম্বরে একটি মেসেজ আছে। যেখানে হুমকি (Death Threat) দেওয়া হয়েছে। শুধু তাই নয়, ৫০ লাখ টাকা অবিলম্বে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। হঠাত করে মোবাইলে এমন মেসেজ ভেসে উঠতেই স্বভাবতই চমকে যান মন্ত্রী। মন্ত্রকেও চঞ্চল্য ছড়িয়ে পড়ে। এরপরেই দিল্লি পুলিশের ডিসিপিকে ফোন করে গোটা ঘটনার বিষয়ে জানান। এমনকি সঙ্গে সঙ্গে মন্ত্রকে ছুটে এসে মন্ত্রীর সঙ্গে দেখা করেন ওই পুলিশ আধিকারিকরা।
যে নম্বর থেকে এই হুমকি (Death Threat) দেওয়া হয়েছে সেটিকে ট্র্যাক করার চেষ্টা করা হয়। দেখা যায় রাঁচির একটি লোকেশন সামনে আসছে। আর এরপরেই ঝাড়খণ্ডের শীর্ষ পুলিশ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন বিজেপি নেতা। এমনকি লিখিত অভিযোগও দায়ের করা হয়। ঝাড়খণ্ডের ডিজিপি অনুরাগ গুপ্ত জানিয়েছেনম পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে। অন্যদিকে এক চ্যানেলে
কেন্দ্রীয় মন্ত্রী জানান, শুক্রবার সন্ধ্যায় হঠাত করেই মোবাইলে একটি মেসেজ আসে এবং সেখানে ৫০ লাখ টাকা দেওয়ার হুমকি দেওয়া হয়। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন। ঘটনার তদন্তে দিল্লি পুলিশকে সবরকম সাহায্য করছে ঝাড়খণ্ড পুলিশ। খুব শীঘ্রই কেলেঙ্কারি (Death Threat) ফাঁস হবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। এমনকি হুমকির পিছনে কোনও মাথা কিংবা সংগঠন থাকলেও তা সামনে আসবে বলেও দাবি।












Click it and Unblock the Notifications