লখিমপুর-কাণ্ডে নয়া মোড়! ৬ দিন পর গ্রেফতার মন্ত্রী-পুত্র, সুপ্রিম-নির্দেশে তৎপর পুলিশ

লখিমপুর-কাণ্ডে অবশেষে গ্রেফতার হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশিস মিশ্র। ঘটনার ৬ দিন পর তাঁকে গ্রেফতার করা হল। শনিবার ১২ ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদশ পুলিশ।

লখিমপুর-কাণ্ডে অবশেষে গ্রেফতার হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশিস মিশ্র। ঘটনার ৬ দিন পর তাঁকে গ্রেফতার করা হল। শনিবার ১২ ঘণ্টা জেরা করার পর তাঁকে গ্রেফতার করে উত্তরপ্রদশ পুলিশ। তদন্তে অসহযোগিতা করছিলেন তিনি। তাই তাঁকে গ্রেফতার করা হল। রবিবার তাঁকে বিশেষ আদালতে পেশ করা হবে।

লখিমপুর-কাণ্ডে ৬ দিন পর গ্রেফতার মন্ত্রী-পুত্র

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে শনিবার গ্রেফতার করার আগে উত্তরপ্রদেশ পুলিশের সিট তাঁকে সকাল সাড়ে ১০টা থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ লাইনে ক্রাইম ব্রাঞ্চের কার্যালয়ে রাত সাড়ে ১০টার পর তাঁকে গ্রেফতার করা হয়। লখিমপুর খেরির ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপ নিয়ে সুপ্রিম কোর্ট অসন্তোষ প্রকাশ করার একদিন পরেই পুলিস সক্রিয় হয়ে মন্ত্রী-পুত্রকে গ্রেফতার করে।

বিরোধী দল ও কৃষক নেতারা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ থেকে অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবিতে ক্ষমতাসীন বিজেপির উপর চাপ বাড়িয়ে চলেছে। লখিমপুর ঘটনার জেরে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এলাকায় ব্যারিকেড লাগানো হয়েছে। তারপর সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে উত্তরপ্রদেশ পুলিশ সক্রিয় হয়ে উঠে এদিন।

এদিন ৩২টি প্রশ্নের তালিকা তৈরি করে জেরা করতে নামে উত্তরপ্রদেশ পুলিশের সিট। ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলে। মন্ত্রী-পুত্র বেশ কিছু প্রশ্নে অসংগতি ধরা পড়ে। তিনি জবাব এড়িয়ে যান। এমনকী তিনি তদন্তে অসহযোগিতাও করতে শুরু করেন। শেষপর্যন্ত লখিমপুর খেরিতে গাড়ি দিয়ে চার-কৃষকসহ ৮ জন প্রতিবাদীকে পিষে মারার ঘটনায় তাঁকে গ্রেফতার করা হয়।

গত রবিবার উত্তরপ্রদেশের লখিমপুরে উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের সফরের পর বিক্ষোভকারী চারজন কৃষককে গাড়ি চাপা গিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ। এই ঘটনার এফআইআরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের পুত্র আশিস মিশ্রের নাম ছিল। দুই বিজেপি কর্মী এবং তাদের চালককে তখন বিক্ষুব্ধ কৃষকরা পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় স্থানীয় সাংবাদিক রমন কাশ্যপও মারা গিয়েছিলেন, যা নিয়ে রাজনৈতিক ঝড় উঠেছিল যোগী-রাজ্যে।

কৃষকরা অভিযোগ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পুত্র আশিস মিশ্র এসইউভিতে ছিলেন। আশিস এই ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের সামনে হাজির হন জিজ্ঞাসাবাদের জন্য। সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকার এবং পুলিশকে নির্দেশ দেওয়ার পরে তারা আশিস মিশ্রকে তলব করে। প্রধান বিচারপতি এনভি রামানা রাজ্যকে জিজ্ঞাসা করেছিলেন যে, তিনি যদি একজন কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র না হতেন, তবে অভিযুক্তের সঙ্গে কি একইরকম আচরণ করা হত?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+