ঘর সামলাতে না পারলে দেশ সামলাবেন কী করে! আঁচ করেই নিন নীতীনের নিশানায় কে
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বিজেপির অন্দরের যুদ্ধ প্রকট হচ্ছে। বিগত কয়েক মাসে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন নীতীন গড়কড়ি।
লোকসভা ভোট যত এগিয়ে আসছে, ততই বিজেপির অন্দরের যুদ্ধ প্রকট হচ্ছে। বিগত কয়েক মাসে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছেন নীতীন গড়কড়ি। ফের এক গুপ্ত মন্তব্যে মোদীকে নিশানায় তির ছুঁড়লেন তিনি। নাগপুরে এবিভিপির সম্মেলনে তিনি জানালেন- নিজের বাড়ির খবর রাখেন না যাঁরা, তাঁরা দেশ সামলাতে পারবে না।

সাধারণ কথা নয়, তাৎপর্য অনেক
রাজনৈতিক মহলের অভিমত, এটা একেবারেই সাধারণ কথা নয়। এই কথার তাৎপর্য অনেক। তিনি যে প্রকারান্তরে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেই এ কথা বলেছেন, সে ব্যাপারে প্রত্যয়ী রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নিজের বাড়ির খবর রাখেন না ও স্ত্রী-র সঙ্গে সম্পর্ক নেই।

এবিভিপির মঞ্চে গড়কড়ি
নীতীন গড়কড়ির কথায়, আমার অনেক নেতা-কর্মীদের সঙ্গে কথা হয়। অনেকে বলেন, আমরা বিজেপির জন্য, দেশের জন্য নিজেদের উৎসর্গ করতে চাই। এমনই একজন কর্মীর সঙ্গে কথা হচ্ছিল। তিনি আমাকে বলেন, তাঁর বাড়িতে ছেলে আছে, বউ আছে, কিন্তু ব্যবসা ভালো চলছে না।

আগে নিজের ঘর সামলাও
গড়কড়ি বলেন, আমি তাঁকে বললাম, আগে নিজের ঘর সামলাও। কারণ যাঁরা নিজের ঘর সমালাতে পারে না, তাঁরা দেশও সামলাতে পারবে না। তাই প্রথমে নিজের ঘর সামলাও, তারপর দেশ বা পার্টির কথা ভাবো। রাজনৈতিক মহলের একাংশের দাবি, এবিভিপি কর্মীদের নয়, আসলে এই কথা বলা হয়েছে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেই।

মোদী-শাহকে এক বন্ধনীতে
তবে নীতীন গোটা অনুষ্ঠানে একবারও প্রধানমন্ত্রীর নাম নেননি। তিন রাজ্যে গোহারা হওয়ার পর থেকেই মোদী-শাহকে এক বন্ধনীতে রেখে নিশানা করেছেন গড়কড়ি। বলেছিলেন এই হারের দায় সভাপতিকেই নিতে হবে। দল জিতলে যখন কৃতিত্ব নেন, হারলে দায়ও নিতে হবে।












Click it and Unblock the Notifications