কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নাচ! মমতাকে আক্রমণে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, কটাক্ষ শুভেন্দুরও

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে মুখ্যমন্ত্রীর নাচ নিয়ে তীব্র কটাক্ষ করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, রাজ্যে গরিবদের লুটে নেওয়া হচ্ছে। তারা অধিকার থেকে বঞ্চিত, দুর্নীতি চলছে আর মুখ্যমন্ত্রী সলমন খানের সঙ্গে ঠুমকো নাচছেন। কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর সরাসরি উত্তর দেননি। তিনি বলেছেন, সংস্কৃতির উন্নতির জন্য এটা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি নাচতে পারেন না। কিন্তু অনিল কাপুরজি হাত ধরে টানেন নাচার জন্য। এদিন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি আদিবাসীদের নাচের তালে পা মেলান তাঁদের উৎসাহিত করতে।

mamata banerjee and giriraj singh

প্রসঙ্গত মঙ্গলবার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে বলিউড তারকা সলমন খান, সোনাক্ষী সিনহা এবং অনিল কাপুলদের সঙ্গে গানের তালে তালে মুখ্যমন্ত্রীকে নাচতে দেখা গিয়েছিল।

এদিকে প্রশাসনিক সূত্রে বলা হয়েছে, এবারের চলচ্চিত্র উৎসবে বাংলার অতিথি ছিলেন সলমন খান, সোনাক্ষী সিনহারা। তাঁরা গানের তালে পা মেলানোয়, তাঁদের সম্মান জানাতেই উঠে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার বাইরে অন্য কিছু নয়। তবে রাজনৈতিক মহলে মুখ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের তীব্র প্রতিবাদ করে বলেছেন, এই ধরনের কথার জবাব দিতে তাঁদের রুচিতে বাধে। ঘটনার নিন্দা করে রাজ্যের আরেক মন্ত্রী শশী পাঁজা বলেছেন, এটি বিজেপির নারী বিদ্বেষের একটি নমুনা। এব্যাপারে তিনি ২০২১-এর ভোটে রাজ্যে প্রচারে আসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিদি ও দিদি ডাকের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বাংলার মানুষ এর যোগ্য জবাব সেই সময় দিয়েছিলেন।

তবে শুধু কেন্দ্রীয় মন্ত্রীই নন, চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গ নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি মুখ্যমন্ত্রীকে রোমের রাজা নিরোর সঙ্গে তুলনা করে বলেছেন, যখন রোম জ্বলছিল, তখন নিরো বাঁশি বাজাচ্ছিল।

প্রসঙ্গত এদিন উত্তরবঙ্গে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বিমানবন্দরে দাঁড়িয়ে কেন্দ্রকে নিশানা করেন। তিনি ভুয়ো জব কার্ড প্রসঙ্গে বলেন, কেন্দ্রের রিপোর্ট বলছে, উত্তর প্রদেশ ভুয়ো জব কার্ডের নিরিখে শীর্ষে রয়েছে। কিন্তু তাদের একশো দিনের কাজের টাকা আটকে রাখা হয়নি, যেখানে বাংলার টাকা আটকে রাখা হয়েছে। এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+