KIUG UP 2022: 'একেবারে বদলে গিয়েছে উত্তরপ্রদেশ', যোগীকে পাশে নিয়ে বললেন মোদীর মন্ত্রী
Khelo India University Games: খেলো ইন্ডিয়া ইউনির্ভাসিটি গেম (KIUG)-এর Logo উদ্বোধন করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একই সঙ্গে জার্সিরও উদ্বোধন করেন তিনি। যা কিনা প্রথমবার উত্তরপ্রদেশের মাটিতে হতে চলেছে।
জানা গিয়েছে, আগামী ২৫ মে থেকে খেলো ইন্ডিয়া ইউনির্ভাসিটি গেম (KIUG)- শুরু সে রাজ্যে। যোগী আদিত্যনাথ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী অনুরাগ ঠাকুর। অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, গত পাঁচবছরে উত্তরপ্রদেশের ছবি দ্রুত বদলেছে।যে রাজ্যে আগে শুধুই গোষ্ঠী সংঘাত দেখা যেত সেখানে আজ খেলোয়ারদের দঙ্গল দেখা যাবে বলে মন্তব্য অনুরাগ ঠাকুরের।

গোটা উত্তরপ্রদেশকে আজ খেলার জন্যে চেনা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। যোগী আদিত্যনাথের শাসনকালে দ্রুত গতিতে বদলাচ্ছে উত্তরপ্রদেশ। রাস্তা থেকে গ্রাম, পর্যটন থেকে কর্মসংস্থানে ইতিমধ্যে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা থেকে স্বাস্থ্য সবেতেই বদল আসছে।
কার্যত ক্রমশ মডেল রাজ্য হয়ে উঠছে উত্তরপ্রদেশ। এই অবস্থায় খেলো ইন্ডিয়া'র উদ্বোধন যথেষ্ট গুরুত্বপূর্ণ। উত্তরপ্রদেশের একাধিক জেলাতে খেলো ইন্ডিয়ার খেলা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সেই পরিকাঠামো তৈরি হয়েছে বলে জানা গিয়েছে অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কথাতেও উত্তরপ্রদেশের বদলানোর বিষয়টি উঠে আসছে। তিনি বলেন, উত্তরপ্রদেশের ব্যাপক পরিবর্তন হয়েছে। শান্তি এবং আইনের শাসন জারি রয়েছে বলে জানিয়েছেন যোগী।
আর সেই কারণে ক্রিয়া জগতের অনেক উন্নতি এই রাজ্যে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে খেলো ইন্ডিয়া ইউনির্ভাসিটি গেম (KIUG)-এ অংশ নেওয়া সমস্ত কোচ, অ্যাথিলিট সহ আধিকারিকদের উত্তরপ্রদেশ স্বাগত জানান। যোগীর কথায়, খেলেগা ইন্ডিয়া বাড়েগা ইন্ডিয়া।

KIUG UP 2022-১২ দিন ধরে চলবে। বারাণসী, নয়ডা, গোরখপুর সহ একাধিক জায়গাতে এই খেলা হবে। এমনকি লখনউতেও এই খেলার আয়োজন করা হয়েছে। চার হাজারেরও বেশি অ্যাঠিলিট, ২০০ টি ভারতীয় বিশ্ববিদ্যালয়ে অংশ নিয়েছে এই খেলাতে। অন্তত ২১ টি খেলা রয়েছে। আর এই খেলা নিয়ে এই মুহূর্তে উন্মাদনা উত্তরপ্রদেশ জুড়ে।












Click it and Unblock the Notifications