মোহালিতে বিস্ফোরণের পিছনে কি সন্ত্রাস? একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে কাজ শুরু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির
মোহালিতে বিস্ফোরণের পিছনে কি সন্ত্রাস? একাধিক প্রশ্নের উত্তর খুঁজতে কাজ শুরু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির
মোহালিতে পঞ্জাব গোয়েন্দা পুলিশের সদর দফতরে বিস্ফোরণের (blast) তদন্ত শুরু করেছে একাধিক কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সোমবার সন্ধের হামলায় গোয়েন্দা পুলিশের সদর দফতরের জানলার কাঁচগুলি ভেঙে যায়। ঘটনার তদন্তের পাশাপাশি ফরেনসিক দলও সেখানে যায়।

একসঙ্গে কাজ শুরু বিভিন্ন গোয়েন্দা সংস্থার
এদিকে বিস্ফোরণের পরে সতর্ক দেশের গোয়েন্দা সংস্থাগুলি। সূত্রের খবর অনুযায়ী, মোহালি বিস্ফোরণের তদন্তে নেমেছে ইন্টেলিজেন্স ব্যুরো, রিসার্চ অ্যান্ড অ্যানালিসির উইং (র), মিলিটারি ইন্টেলিডেন্স (এমআই), বর্ডার সিকিউরিটি ফোর্সের ইন্টেলিজেন্স উইং।

হতে পারে রকেট চালিত গ্রেনেড
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত এক আধিকারিক বলেছেন, আক্রমণে রকেট চালিত গ্রেনেড ব্যবহার করা হয়েছিল। যা ব্যবহার করা একরকমের অস্বাভাবিক বলেই মনে করছে গোয়েন্দা সংস্থাগুলি। কেননা এর আগে বিস্ফোরণে গ্রেনেড ব্যবহার করা হলেও, রকেট চালিত গ্রেনেডের ব্যবহার উদ্বেগজনক।

যেসব প্রশ্ন উঠে আসছে
এই ঘটনার পরে যেসব প্রশ্ন উঠে আসছে, তার মধ্যে রয়েছে এখনও কেন কোনও সন্ত্রাসবাদী সংগঠন এর দায় স্বীকার করেনি। আবার পঞ্জাব পুলিশের তরফে বলা হচ্ছে, এর সঙ্গে কোনও জঙ্গি যোগ নেই। ডিজি ও মুখ্যমন্ত্রী এব্যাপারে গ্রেফতারি নিয়ে কেন আলাদা কথা বলছেন, সেই প্রশ্নও উঠছে। রকেট চালিত গ্রেনেড ব্যবহারের যে অভিযোগ উঠছে, তা রাশিয়ার অস্ত্র হতে পারে বলেও সন্দেহ করা হচ্ছে। কিন্তু তা কীভাবে এল, সেই প্রশ্নও উঠছে। গত বেশ কিছুদিন ধরে আশপাশের খালিস্তানি সমর্থকদের সক্রিয় হওয়ার খবর পাওয়া গিয়েছে। যারা হিমাচল প্রদেশের বিধানসভার বাইরে খালিস্তানি পতাকা টানিয়েছে, তারাও মোহালির এই হামলার পিছনে রয়েছে কিনা প্রশ্ন উঠছে। পাকিস্তান থেকে রকেটচালিত গ্রেনেড পাঠানো হয়েছিল কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।

আগের জারি সতর্কতা
৯ মে হিমাচল প্রদেশের বিধানসভার বাইরে খালিস্তানি পতাকা টানানোর পরেই সেখানকার ডিজিপি প্রতিবেশী রাজ্যগুলিকে সতর্ক থাকার বার্তা দিয়েছিলেন। অন্যদিকে মোহালিতে বিস্ফোরণের পরেও পঞ্জাব পুলিশ সতর্কতা জারি করেছে। তবে এখনও পর্যন্ত লিখিত কিছু দেওয়া হয়নি। মৌখিকভাবে সব পুলিশ কর্তাদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

একাধিক সন্দেহভাজন গ্রেফতার
৮ মে পঞ্জাবের তরণতারণে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ২.৫ কেজি ওজনের একটি ধাতব বাক্সে আরডিএক্স সজ্জিত আইইডি উদ্ধার করা হয়েছে। এর আগে ৫ মে হরিয়ানার কর্নালে চার সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছিল। পুলিশ তাদের তিন জনের কাছ থেকে ২.৫ কেজি ওজনের তিনটি আইইডি উদ্ধার করে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications