নিস্তার নেই! করোনা 'মিউটেশন' ঘিরে আশঙ্কা, জরুরি বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

করোনা ভাইরাসের নতুন স্ট্রেনের জেরে ইংল্যান্ডে মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে৷ যে কথা স্বীকার করেছে ইংল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রক৷ ইতিমধ্যে ইউরোপের অন্য দেশগুলি ইংল্যান্ড থেকে আসা উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে৷ এই অবস্থায় আজ দিল্লিতে জরুরি বৈঠকে বসছে দেশের স্বাস্থ্য মন্ত্রক৷

জরুরি বৈঠকে বসবে কেন্দ্র

জরুরি বৈঠকে বসবে কেন্দ্র

সূত্রের খবর, ডিরেক্টর জেনেরাল অফ হেল্থ সার্ভিসের ডাকা আজকের বৈঠক থাকবে এইমস, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ ও হু-র (ওয়ার্ল্ড হেল্থ অর্গানাইজেশন) প্রতিনিধিরা৷ করোনা ভাইরাসের নতুন স্ট্রেনে স্পাইক প্রোটিন আরও সংক্রমক৷ যা সংক্রমণের সংখ্যা বাড়াতে পারে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের৷ তা কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, সোমবারের স্বাস্থ্য মন্ত্রকের বৈঠকে এই বিষয়েই আলোচনা হবে বলে জানা গিয়েছে৷

জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে তৈরি

জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে তৈরি

এদিকে, ভারতের তিনটি ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থাকে জরুরি ভিত্তিতে ভ্যাকসিন দেওয়ার বিষয়ে তৈরি থাকতে বলেছে কেন্দ্র৷ রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনও বলেন, 'আমি ব্যক্তিগত ভাবে মনে করি, দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হতে পারে জানুয়ারি মাস থেকেই৷ উল্লেখ্য, করোনা সংক্রমণ 'নিয়ন্ত্রণের বাইরে' যাওয়ার পর রবিবার থেকে নতুন করে লকডাউন জারি হয়েছে ইংল্যান্ডে৷'

১ কোটির গণ্ডি পার

১ কোটির গণ্ডি পার

ভারতে প্রথম করোনা ভাইরাসের কেস ধরা পড়েছিল কেরলে। দিনটা ছিল ৩০ জানুয়ারি। উহান ফেরত এক পড়ুয়ার শরীরেই সেই ভাইরাস মিলেছিল। এরপর মার্চ মাসে দিল্লির তবলিঘি জামাতের ঘটনার পর হঠাৎই ছড়িয়ে পড়ে সংক্রমণ। এরপর মুম্বই, হায়দরাবাদ, কর্ণাটকে ছড়িয়ে পড়ে কোভিড। বছর শেষ হওয়ার ১২ দিন আগেই দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটির গণ্ডি পার করে।

নয়া স্ট্রেনের জেরে ফের তৎপরতা

নয়া স্ট্রেনের জেরে ফের তৎপরতা

করোনা সংক্রমিতের সংখ্যা যখন ৫০০, প্রধানমন্ত্রী লকডাউন ঘোষণা করে দেন। লকডাউনের মধ্যেই কেন্দ্র তৎপর হয়েছে স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজাতে। তৈরি হয় ১৫ হাজার ৩৬২ টি কোভিড কেন্দ্র, তৈরি হয় ১৫ লক্ষ ৪০ হাজার আইসোলেশান বেড, ২ লক্ষ ৭০ অক্সিজেন সাপোর্ট, ৭৮ হাজার আইসিইউ বেড ও ৩২ হাজার ৪০০ ভেন্টিলেটর। তবে এই নয়া স্ট্রেনের জেরে এবার ফের তৎপরতা বাড়ছে বিশ্ব তথা গোটা বিশ্ব জুড়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+