অসমে এনআরসি-র পর সারা দেশজুড়ে জনগণনা, অবিলম্বে কাজ শুরুর বিবৃতি কেন্দ্রের

অসমে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি আপডেট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এক মাসের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

অসমে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন অর্থাৎ এনআরসি আপডেট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য এক মাসের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। তার দু'দিন পরেই কেন্দ্রীয় সরকার আসাম বাদে সারা দেশ থেকে পপুলেশন রেজিস্টার প্রস্তুত করার জন্য ডেটা সংগ্রহ অভিযানের সিদ্ধান্ত নিয়েছে। ৩১ শে জুলাই প্রকাশিত এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকার এ কথা জানায়।

অসমে এনআরসি-র পর দেশে জনগণনা, বিবৃতি কেন্দ্রের

অসম ব্যতীত সারা দেশে এই পপুলেশন রেজিস্টারের কাজটি ২০২০-র ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বরের শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে, নাগরিকত্ব বিধি (নগরীর নিবন্ধন এবং জাতীয় পরিচয় পত্র ইস্যু)-র উপর ভিত্তি করে, জনসংখ্যা নিবন্ধকরণ এবং ক্ষেত্রসমাজের জন্য কেন্দ্রীয় সরকার এই রেজিস্ট্রারের কাজ শুরু করতে চলেছে।

অসমে যেহেতু এনআরসি-র কাজ চলছে, অসম-ব্যতীত সাসা দেশে বসবাসকারী সকল ব্যক্তির সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য ঘরে ঘরে গিয়ে গণনার কাজ শুরু করা হবে শীঘ্রই। মোদী সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর অসমে এনআরসির কাজ যেমন দ্রুত শেষ করার তোড়জোড় শুরু হয়েছে, তেমনই সারা দেশে জনসংখ্যা নিবন্ধকরণের কাজও চলবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+