Vande Bharat Express: বিদেশের মাটিতেও ছুটবে ভারতের তৈরি সেমি বুলেট! বড় পরিকল্পনা রেলের
Vande Bharat Express: দেশজুড়ে ভারতীয় রেলের বিপ্লব ঘটাচ্ছে মোদী সরকার। একদিকে আধুনিক এবং উন্নত প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। আরও দ্রুতগতিতে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতে পৌঁছানো সম্ভব হয় সেদিকেই বিশেষ নজর সরকারের।
আর তাই ট্রেনের (Indian Train) গতি (Train Speed) বাড়ানো হচ্ছে। সেই ট্রেনগুলির একেবারে সংবাদ শিরোনামে রয়েছে বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express)। একেবারে আধুনিক ভাবে তৈরি এই ট্রেন ইতিমধ্যেই ঝড় তুলেছে ভারতীয় রেলে।

- Vande Bharat Express: বিদেশের ট্র্যাকেও ছুটবে সেমি বুলেট
তবে এবার শুধু ভারতের রেলপথেই নয়, বিদেশের ট্র্যাকেও ছুটবে একেবারে দেশিয় প্রযুক্তিতে তৈরি এই সেমি বুলেট (Vande Bharat Express)। অন্তত এমনটাই ভাবনা সরকারের। জানা গিয়েছে, Made In India -য় তৈরি এই সেমি বুলেট ট্রেন (Vande Bharat Express) রফতানি করা হবে। আর সেই লক্ষ্য নিয়েই সরকার এগোচ্ছে বলে এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। আর সেভাবেই ট্রেনগুলিতে তৈরি করা হচ্ছে বলেও খবর।
- Vande Bharat Express: বিভিন্ন দেশে রফতানি করা হয়েছে
ইতিমধ্যে একাধিক দেশে ট্রেন ( Train) এবং ট্রেনের যন্ত্রাংশ রফতানি করেছে ভারত। ভারতীয় রেলের Integral Coach Factory শতাধিকেরও বেশি রেলওয়ে কোচ সহ বিভিন্ন যন্ত্রাংশ রফতানি করা হয়েছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, উগান্ডা সহ বিশ্বের একাধিক দেশে দেশের Integral Coach Factory রেলের কোচ সহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ রফতানি করা হয়েছে। এমনকি মোজাম্বিকেও ভারতে ট্রেনের কোচ রফতানি করেছে।

- Vande Bharat Express: তালিকায় কোন দেশ
তবে এবার ভারতের মাটিতে তৈরি বন্দে ভারত (Vande Bharat Express) বিদেশের মাটিতেও ছুটবে। তবে কোন কোন দেশে ছুটবে দেশের এই সেমি বুলেট? তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে সর্বভারতীয় ওই সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা সহ ইউরোপের একাধিক দেশে সেমি বুলেট রফতানি হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। সরকারের তরফে এই বিষয়ে আলোচনা শুরু হয়েছে বলেও প্রকাশিত খবরে জানা গিয়েছে।
- Vande Bharat Express: দেশেই তৈরি হবে যন্ত্রাংশ
অন্যদিকে বন্দে ভারত (Vande Bharat Express) তৈরির ক্ষেত্রে যন্ত্রাংশের জন্যে অনেক ক্ষেত্রেই বিদেশের উপর ভরসা করতে হচ্ছে। আর তা ধীরে ধীরে কমিয়ে আনার চেষ্টাও শুরু হয়েছে। দেশের মাটিতেই যাতে রেলের যন্ত্রাংশের তৈরি আরও বৃদ্ধি করা যায় সেজন্যে বিভিন্ন উৎসাহ করা হচ্ছে। এজন্যে বিশেষ স্কিম নিয়ে আসতে পারে সরকার। আর এই স্কিমের আওতায় বিভিন্ন ট্রেনের জঙ্গাংশ, চাকা সহ বিভিন্ন জিনিস তৈরিতে দেশের সংস্থাগুলিকে উৎসাহ দেওয়া হবে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications