দেশের শহরাঞ্চল গুলিতে কমছে বেকারত্বের হার, দাবি কেন্দ্র সরকারের সমীক্ষায়

দেশের শহরাঞ্চল গুলিতে কমছে বেকারত্বের হার, দাবি কেন্দ্র সরকারের সমীক্ষায়

গত শনিবার প্রকাশিত কেন্দ্র সরকার কর্তৃক প্রকাশিত একটি সমীক্ষায় দেখা যাচ্ছে, চলতি বছরে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে ভারতের শহরাঞ্চল গুলিতে বেকারত্বের হার উল্লেখযোগ্য হারে কমেছে। গত বছর এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে ভারতের শহরাঞ্চলে বেকারত্বের হার যেখানে ছিল ৯.৯ শতাংশ, তা ২০১৯ সালের জানুয়ারি থেকে মার্চ এই ত্রৈমাসিক সময়সীমায় কমে দাঁড়িয়েছে ৯.৩ শতাংশে। এই সংখ্যা গত অন্তত চারটি ত্রৈমাসিকের মধ্যে সবথেকে কম বলে জানা যাচ্ছে কর্মসংস্থান সংক্রান্ত কেন্দ্রের সাম্প্রতিক সমীক্ষায়।

পরিসংখ্যান ও প্রোগ্রাম বাস্তবায়ন মন্ত্রকের এই সমীক্ষার তথ্য অনুযায়ী, গত বছর দেশের শহরাঞ্চলে এপ্রিল থেকে জুন সময়সীমায় পুরুষদের বেকারত্বের হার ছিল ৯ শতাংশ এবছর জানুয়ারি থেকে মার্চ মাসে তা ৮.৭ শতাংশে নেমে এসেছে। মহিলাদের ক্ষেত্রে এই হার আরও উল্লেখযোগ্য ভাবে কমেছে। শহরাঞ্চল গুলিতে মহিলাদের বর্তমান বেকারত্বের হার ১১.৬ শতাংশ যা আগে ছিল ১২.৮ শতাংশ।

দেশের শহরাঞ্চল গুলিতে কমছে বেকারত্বের হার, দাবি কেন্দ্র সরকারের সমীক্ষায়


এই মুহূর্তে প্রবল অর্থনৈতিক মন্দার মধ্যে দিয়ে চলছে ভারতীয় অর্থনীতি, পাশাপাশি উচ্চ বেকারত্ব জনিত সমস্যার কারণে বারবার সমালোচনার মুখে পড়েছে কেন্দ্র সরকার। এবার এই সমীক্ষার ফলাফল কেন্দ্র সরকারকে খানিক অক্সিজেন জোগাবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহলের একাংশ।

সমীক্ষা মারফত আরও জানা যাচ্ছে, ২০১৮ সালে শহরাঞ্চলে জানুয়ারি মার্চ মাসে সার্বিকভাবে কর্মোদ্যোগে অংশগ্রহণের হার ছিল ৩৫.৬ শতাংশ যা ১৯ সালে যা বেড়ে হয়েছে ৩৬ শতাংশ। এরমধ্যে শহরাঞ্চলের পুরুষদের অংশগ্রহণের হার ছিল ৫৬.২ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে হার ছিল ১৫ শতাংশ। যদিও এই সমীক্ষায় গ্রামাঞ্চলের কর্মসংস্থান নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+