রামবিলাস পাসোয়ানের নামে বাংলো খালি করার নির্দেশ পুত্র চিরাগকে
লোকসভার সাংসদ চিরাগ পাসওয়ানকে বাংলো খালি করে দেওয়ার নোটিস পাঠাল কেন্দ্র সরকার। বাংলোটি তাঁর পিতা তথা প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ানের নামে ছিল।

কেন্দ্রীয় হাউসিং এবং আর্বান অ্যাফেয়ার্স মন্ত্রকের তরফে আধিকারিকদের একটি দলকে ১২ জনপথের বাংলোতে পাঠানো হয়েছিল। যাতে চিরাগ পাসওয়ানকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা যায়। কারণ গতবছরে তাঁকে উচ্ছেদের নোটিশ পাঠানো হয়েছিল। ১২ জনপথের বাংলোটি সাধারণভাবে কেন্দ্রীয় মন্ত্রীদের দেওয়া হয়ে থাকে।
লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ানের মৃত্যুর পরে দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে। যার একদিকে রয়েছেন চিরাগ পাসওয়ান এবং অন্যদিকে রয়েছেন তাঁর কাকা পশুপতি কুমার পরশ। রামবিলাস যতদিন বেঁচেছিলেন, দিল্লিতে এই বাংলোটি ছিল লোক জনশক্তি পার্টির মুখ্য কার্যালয়। এখানেই দলীয় বৈঠক থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। তবে এখন রাম বিলাসের অবর্তমানে বাংলোটি ছাড়তে হবে চিরাগকে। এমন নোটিশই কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে।












Click it and Unblock the Notifications