করোনা পরিস্থিতি সামলাতে দ্রুত কন্ট্রোল রুম খুলতে হবে! বাংলাকে সতর্ক করে চিঠি কেন্দ্রের
একেবারে প্রবল শক্তি নিয়ে বাংলায় আছড়ে পড়েছে থার্ড ওয়েভ। সংক্রমণের নিরিখে প্রত্যেকদিন প্রত্যেকদিনের রেকর্ড ভাঙছে। তৈরি হচ্ছে নয়া সংক্রমণের রেকর্ড। এই অবস্থায় কড়া কোভিড বিধি লাগু করা হলেও কিছুতেও ঠেকানো যাচ্ছে না পরিস্থিতি।
একেবারে প্রবল শক্তি নিয়ে বাংলায় আছড়ে পড়েছে থার্ড ওয়েভ। সংক্রমণের নিরিখে প্রত্যেকদিন প্রত্যেকদিনের রেকর্ড ভাঙছে। তৈরি হচ্ছে নয়া সংক্রমণের রেকর্ড। এই অবস্থায় কড়া কোভিড বিধি লাগু করা হলেও কিছুতেও ঠেকানো যাচ্ছে না পরিস্থিতি।
এই অবস্থায় আরও কড়া বিধি নিষেধের পথে সরকার হাঁটতে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই শঙ্কার মধ্যেই ফের একবার বাংলা সহ একাধিক রাজ্যকে চিঠি দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

কন্ট্রোল রুম খোলার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের
করোনা পরিস্থিতি ঠেকাতে জেলা এবং শহরতলিতে দ্রুত কন্ট্রোল রুম খোলার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রকের। এহেন কন্ট্রোল রুম গুলিতে পর্যাপ্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মী সহ সমস্ত জরুরি পরিষেবা নিশ্চিত করতে বলা হয়েছে। এছাড়াও এই কন্ট্রোল রুমগুলিতে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারনেট ব্যবস্থা থেকে কম্পিউটার, ফোন যাতে থাকে তা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে এই চিঠি পাঠানো হয়েছে মন্ত্রকের তরফে।

করোনা আক্রান্ত ৯০ হাজার ছাড়িয়ে গিয়েছে
শুধু বাংলাই নয়, প্রত্যেকদিনই দেশে করোনা গ্রাফ ক্রমশ উপরের দিকে উঠছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৯০ হাজার ছাড়িয়ে গিয়েছে। গত ৪৮ ঘন্টার থেকে সংক্রমণের এই হার ৫০ শতাংশেরও বেশি। পশ্চিমবঙ্গের পাশাপাশি দিল্লি, মুম্বইতে অস্বাভাবিক ভাবে বাড়তে শুরু করেছে এই করোনা সংক্রমণ। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে তৎপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আর সেখানে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এই কন্ট্রোল রুমের কাজ কি হবে?
প্রকাশিত খবর অনুযায়ী এই কন্ট্রোল রুমগুলি মানুষকে বিভিন্ন ভাবে মুলত তথ্য দিয়ে সাহায্য করবে। যেমন কোভিড টেস্টিং সেন্টার সংক্রান্ত তথ্য, জরুরি পরিস্থিতিতে করোনা রোগীকে এ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেওয়া হবে এর মাধ্যমে। এছাড়াও হাসপাতাল, সেফ হোম সহ স্বাস্থ্য পরিষেবা রয়েছে এমন জায়গাগুলিতে বেডের পরিস্থিতি মনিটারিং করবে। অবশ্যই সেই রুম তৈরি রাখতে হবে সব সময়ের জন্যে। যাতে দ্রুত রোগিকে বেড দেওয়া যায়। যারা হোম আইসোলেশনে রয়েছে তাঁদের উপরেও এই কন্ট্রোল রুমের মাধ্যমে মনিটারিং করা হবে। এছাড়াও মন্ত্রকের তরফে দেওয়া চিঠিতে আরও বেশ কিছু বিষয় নিশ্চিত করতে বলা হয়েছে।

কড়া কোভিড বিধি
বাংলা সহ একাধিক রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ। ঝড়ের গতিতে বাড়ছে এই সংক্রমণ। সেদিকে তাকিয়ে একাধিক কোভিড বিধি লাঘু করা হয়েছে। বিশেষ করে বাংলায় নিষিদ্ধ করা হয়েছে পঠন পাঠন। রাত ১০ টার পর থেকে বন্ধ লোকাল ট্রেন। এছাড়াও আরও বিধি নিষেধ লাগু করা হয়েছে।












Click it and Unblock the Notifications