Covid-19-এর তৃতীয় তরঙ্গ কি শুরু হয়ে গিয়েছে ভারতে? নতুন করে নির্দেশিকা জারি করল কেন্দ্র
সারা দেশে এখন উৎসবের মরশুম (Festive season) চলেছে। তবে অর্ধেক সময় শেষ হয়ে গেলেও বাকি রয়েছে দিওয়ালি। এরই মধ্যে দেখা গিয়েছে বহু মানুষ বাজার এবং সাধারণ জায়গায় ভিড় করেছেন। ঠাকুর দেখতে বেরিয়েছেন। মাস্ক না পরে দূরত্ব বিধি
সারা দেশে এখন উৎসবের মরশুম (Festive season) চলেছে। তবে অর্ধেক সময় শেষ হয়ে গেলেও বাকি রয়েছে দিওয়ালি। এরই মধ্যে দেখা গিয়েছে বহু মানুষ বাজার এবং সাধারণ জায়গায় ভিড় করেছেন। ঠাকুর দেখতে বেরিয়েছেন। মাস্ক না পরে দূরত্ব বিধি না মেনে করোনার (Coronavirus) বিধি উপেক্ষা করেছেন। যার ফলে পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু জায়গায় ফের পরিস্থিতি খারাপ হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্য সরকারগুলির কাছে নতুন করে নির্দেশিকা (guideline) পাঠানো হয়েছে।

রাজ্য সরকারগুলিকে নির্দেশিকা
রাজ্য সরকারগুলিকে পাঠানো নির্দেশিকায় কেন্দ্রের তরফে বলা হয়েছে, উৎসবের মরশুম পার হয়ে গেলেও যাতে করোনা পরিস্থিতির পরিবর্তন না হয়, তার দিকে লক্ষ্য রাখতে হবে। করোনা সংক্রান্ত সাধারণ বিধি যেমন মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখাকে নিশ্চিত করতে হবে রাজ্য সরকারগুলিকে।
পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রকের তরফে বলা হয়েছে, টিকাকরণের গতি বাড়ানোর জন্য। যত তাড়াতাড়ি সম্ভব দ্বিতীয় ডোজ নিয়ে নিতে হবে।

কোনও জমায়েত নয়
কেন্দ্রের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, কন্টাইনমেন্ট জোনে কোনওভাবেই কোনও জমায়েতের অনুমতি দেওয়া যাবে না। যেসব জেলায় করোনার সক্রিয়তার হার ৫ শতাংশের বেশি সেইসব জেলাগুলিকে এই নির্দেশিকার আওতায় আনা হয়েছে।

অললাইন শপিং-এ জোর
রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বলা হয়েছে, অনলাইন শপিং-এ জোর দিতে। কোনওভাবেই বাজারের জন্য ভিড় করা যাবে না। পাশাপাশি খুব বেশি কারণ না থাকলে মানুষ যাতে পরিবহণ না ব্যবহার করেন, অর্থাৎ মানুষকে বাইরে বেরনোতে অনুৎসাহিত করতে হবে।

বিধি ভাঙলেই ব্যবস্থা নিতে নির্দেশ
যেসব ক্ষেত্রে সরকারের অনুমতি নিয়ে সীমিত সংখ্যায় জমায়েত করা হবে, সেসব জায়গায় নজর রাখতে হবে। যাতে কোভিড বিধি কোনওভাবেই লঙ্ঘিত না হয়। কোভিড বিধি লঙ্ঘন করা হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
যেসব জায়গায় জমায়েতের অনুমতি দেওয়া হবে, সেইসব জায়গায় আদৌ নির্দিষ্ট সংখ্যক মানুষ দূরত্ববিধি বজায় রাখতে পারবেন কিনা, অনুমতি দেওয়ার আগে তাও খতিয়ে দেখতে বলা হয়েছে।

মল ও বাজারের ক্ষেত্রে মানতে হবে কেন্দ্রের নির্দেশিকা
মল এবং বাজার, উপাসনার জায়গার সাধারণ মানুষের উপস্থিতির ক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইটে ৩০ নভেম্বর ২০২০ এবং ২০২১-এর মার্চে যে নির্দেশিকা দেওয়া হয়েছে, তা কঠোরভাবে মনে চলতে হবে।

মানতে হবে কোভিড ব্যবস্থাপনার ৫ স্তম্ভ
উৎসবের মরশুমে কোভিড ব্যবস্থাপনার পাঁচটি স্তম্ভ টেস্ট-ট্র্যাক-ট্রিট-ভ্যাকসিনেট এবং করোনা বিধি মেনে চলার ব্যাপারে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে মেনে চলার ব্যাপারে মনে করিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য সরকারগুলিতে দেওয়া সরকারি নির্দেশিকায় বলেছেন, যেসব জায়গায় করোনা বিভি মেনে চলা হবে না, সেখানে যেন কড়া ব্যবস্থা নেওয়া হয়। এব্যাপারে স্বাস্থবিভাগ, আইনবিভাগ, বাজার, জনসাধারণকে সঙ্গে নিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications