Manmohan Singh memorial: স্মৃতিসৌধ হবে রাজধানীতেই, সোনিয়া-রাহুল গান্ধীদের জানাল মোদী সরকার

Manmohan Singh memorial: শেষ বেলাতেও পিছু ছাড়ল না বিতর্ক! যদিও কংগ্রেসের আর্জি মেনে নিল নরেন্দ্র মোদী সরকার। তৈরি হবে স্মৃতিসৌধ (Memorial For Former Prime minister)। আর তা কেন্দ্রীয় সরকার দিল্লিতে তৈরি করবে বলে জানানো হয়েছে। তবে তা কোথায় সে বিষয়ে এখনও পর্যন্ত জানানো না হলেও খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এমনকী এই সৌধ তৈরির জন্য ট্রাস্ট গঠন করা হবে বলেও জানানো হয়েছে। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এই বিষয়ে কংগ্রেস রাজনীতি করছে বলে অভিযোগ বিজেপির। যা ঠিক নয় বলেও মন্তব্য করা হয়েছে (Manmohan Singh memorial)।

Manmohan Singh memorial

রাজঘাটের কোনও একটি জায়গাতেই মনমোহন সিং'য়ের শেষকৃত্যের সম্পন্ন করার কথা বলা হয়েছিল কংগ্রেসের তরফে। অন্যান্য প্রধানমন্ত্রীদদের শেষকৃত্যের ক্ষেত্রে যে রীতি মানা হয় তা যাতে এক্ষেত্রেও মানা হয় সেই আবেদন জানিয়ে নরেন্দ্র মোদী সরকারকে চিঠি দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুধু তাই নয়, অন্যান্য প্রধানমন্ত্রীদের শেষকৃত্য যেখানে হয়েছে, সেখানেই স্মৃতিসৌধ গড়ে তোলা হয়েছে। প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং'য়ের ক্ষেত্রেও যাতে তা হয় সেই আবেদনও করা হয় কেন্দ্রের কাছে।

শুধু চিঠি নয়, এই বিষয়ে ফোনে প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেন খাড়গে। যদিও প্রথমে কংগ্রেস এই আবেদন সরকার মানেনি বলে অভিযোগ সামনে আসতে থাকে। যা নিয়ে শুরু হয় বিতর্ক। যদিও জানা গিয়েছে, এই বিষয়ে সিদ্ধান্ত নিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি বৈঠক হয়। আর সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের স্মৃতিতে স্মৃতি সৌধ তৈরি করা হবে। আর তা কেন্দ্রই করবে। যদিও এজন্য বেশ কিছুটা সময় পরিবার এবং কংগ্রেসের কাছে মোদী সরকার চেয়েছে বলে দাবি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের।

সেই খবর অনুযায়ী, স্মৃতিসৌধ তৈরির ক্ষেত্রে জায়গা খোঁজার কাজ চালানো হবে। আর তা শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই করা হবে। এছাড়া জায়গা খোঁজার জন্য একটি ট্রাস্ট গঠন করা হবে বলেও খাড়গেকে সরকার জানিয়েছে বলে খবর। এই প্রসঙ্গে কংগ্রেস নেতা রাজেশ ঠাকুর জানিয়েছেন, এটা খুবই দুঃখজনক একটা ঘটনা। এই বিষয় নিয়েও রাজনীতি করা হচ্ছে। একটা ছোট্ট জায়গা প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মরণে দেওয়া যাচ্ছে না?

যদিও এই বিষয়ে নিয়ে পাল্টা কংগ্রেসের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনেছে বিজেপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+