West Bengal Flood Situation: আলোচনা করেই জল ছাড়া হয়েছে, মমতাকে 'ম্যান মেড' বন্যা নিয়ে জবাব মোদী সরকারের

West Bengal Flood Situation: উৎসবের আগে বাংলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি। ঘাটাল, পাঁশকুড়া সহ একাধিক জায়গায় বন্যার জল প্রবল গতিতে বয়ে যাচ্ছে। এমন ছবি দেখে রীতিমত শঙ্কিত হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা করেন।

শুধু তাই নয়, বাংলায় ম্যান মেড বন্যার জন্যে DVC-কে দায়ী করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও দিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। যা নিয়ে চরমে বিতর্ক। আর এই চিঠির ২৪ ঘণ্টার মধ্যেই জবাব দিল কেন্দ্র। জলশক্তি মন্ত্রকের তরফে সেই চিঠি মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে (West Bengal Flood Situation) ।

West Bengal Flood Situation

যেখানে দাবি করা হয়েছে, জল ছাড়ার ক্ষেত্রে প্রতিবারই রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। আর সেই আলোচনার ভিত্তিতেই জল ছাড়া হয়েছে বলে দাবি। এই প্রসঙ্গে মন্ত্রক একটি কমিটির উল্লেখ করেছে। আর তা হল 'দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি'। যা মূলত মাইথন-পাঞ্চেত বাঁধ নিয়ে।

এই কমিটিতে বাংলার পাশাপাশি ওডিশা সরকারের প্রতিনিধিরাও আছে। জল ছাড়ার আগে সেই কমিটির সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপরেই জল ছাড়া হয় বলেও নবান্নে লেখা চিঠিতে দাবি জলশক্তি মন্ত্রকের। শুধু তাই নয়, রাজ্যের অনুরোধে গত ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর জল কম ছাড়া হয়েছিল বলেও দাবি করা হয়েছে।

মন্ত্রকের দাবি অনুযায়ী, অন্তত ৫০ শতাংশ কম জল ছাড়া হয়েছে। হঠাত করেই সেই সময় বৃষ্টির পরিমান বেড়ে যায়। পুরো পরিস্থিতি পুনর্বিবেচনা করেই জল অনেকটাই কম ছাড়া হয় বলে দাবি। অন্যদিকে ড্রেজিং করা হয় না বলেও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণে জল ধারনের ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে বলে দাবি।

এই বিতর্কের জবাবও জলশক্তি মন্ত্রকের তরফে লেখা চিঠিতে উল্লেখ রয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে পলি সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বন্যা নিয়ন্ত্রনের ক্ষেত্রে যে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের তরফে তা বিবেচনা করার কথা বলা হয়েছে মন্ত্রকের লেখা চিঠিতে। শুধু তাই নয়, ক্ষয়ক্ষতি কমানোর ক্ষেত্রে আলোচনার একটা ইঙ্গিতও রয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

বলে রাখা প্রয়োজন, রাজ্যের বন্যা পরিস্থিতির জন্যে ডিভিসিকে দায়ী করে যে চিঠি প্রধানমন্ত্রীকে দেওয়া হয়েছে তা চার পাতার। যেখানে একাধিক অভিযোগ রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+