কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে! ফের বাড়তে পারে মহার্ঘভাতা
কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ফের একবার সুখবর পেতে চলেছেন। এক মিডিয়া রিপোর্টের খবর অনুযায়ী, কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘভাতা ৩ শতাংশ বাড়তে পারে বলে এদিন বড় সিদ্ধান্তের পথে যেতে পারে কেন্দ্র। এদিনই ঘোষণা হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ্যভাতা সংক্রান্ত খবর। শুধু কর্মচারীরাই নন, পেনশনভোগীদের জন্যও সুখবর আসতে পারে। আর এই নিয়েই এদিন বিশেষ বৈঠকে বসেছে সংশ্লিষ্ট মহল।

বাড়তে পারে মহার্ঘভাতা
এক মিডিয়া রিপোর্টের সূত্র মারফৎ খবর অনুযায়ী বলা হয়েছে, এদিন সকাল সাড়ে ১১ টা নাগাদ এই মহার্ঘভাতা বাড়ানোর বিষয়ে মন্ত্রিগোষ্ঠীর মধ্যে আলোচনা হয়েছে। এদিন মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যে আগামী অর্থবর্ষের মধ্যে বাড়তে পারে মহার্ঘভাতা। এই নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে মন্ত্রিগোষ্ঠীর মধ্যে। উল্লেখ্য, এই ইস্যুতে পরবর্তী পদক্ষেপে কবে ঘোষণা করা হবে তার দিকে তাকিয়ে সমস্ত মহল।

দিওয়ালির আগে কত শতাংশ বাড়তে পারে ডিএ?
মনে করা হচ্ছে, দিওয়ালির আগে ৩ শতাংশ বাড়তে পারে ডিএ। মূলত কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘভাতা কোভিড পরিস্থিতিতে ২০২০ সালে ঘোষিত হয়েও স্থগিত ছিল। তারপর দুই অর্থবর্ষের মহার্ঘভাতা পান কর্মীরা। এরপর সামনেই দিওয়ালি রয়েছে। তার আগে দেশে কেন্দ্রীয় সরকারী কর্মীদের ডিএর পরিমাণ বেড়ে যাওয়ায় তা সত্যিই খুবই খবর বলে মনে করা হয়। দিওয়ালির আগে যেমন এই মহার্ঘভাতা একটি বড় তাৎপর্যপূর্ণ বিষয়, তেমনই সামনেই ২০২২ সালে বিধানসভা ভোট রয়েছে উত্তর প্রদেশ , পাঞ্জাব সহ একাধিক রাজ্যে। রাজনৈতিক বিশ্লেষকদের একাধিকজনই মনে করছেেন, কেন্দ্র যদি মহার্ঘভাতা বাড়ানোর সিদ্ধান্ত এই সময় নিয়ে তা ঘোষণা করে, তা রাজনৈতিক ভাবে গেরুয়াপক্ষকে মদত দিতে পারে আসন্ন ভোটে।

করোনা পরিস্থিতি ও অর্থনীতি
উল্লেখ্য, করোনা পরিস্থিতিতে গত অর্থবর্ষে কার্যত বিপুল ধাক্কা খায় ভারতের অর্থনীতি। এই অবস্থাতে দেশের আর্থিক পরিস্থিতি রীতিমতো ভয়াবহ দিকে যেতে শুরু করে। বিভিন্ন ক্ষেত্রে থেকে ধাক্কা খায় ভারতের অর্থনীতি। এদিকে, ভারতের অর্থনৈতিক পরিস্থিতি রীতিমতো ভয়াবহ দিকে যেতে থাকে উৎপাদন ক্ষেত্রের নিরিখে। লকডাউনের জেরে উৎপাদন ক্ষেত্র কার্যত ব্যাপকভাবে তোলপাড় হয়। ফলে মানুষের হাতে টাকার কমতি হয়, ধাক্কা খায় অর্থনীতি। সেই জায়গা থেকে কেন্দ্রীয় সরকারী কর্মীদের মগার্ঙভাতা বৃদ্ধির ঘটনা একটি বড় ইস্যু হতে পারে ভারতের অর্থনীতির ক্ষেত্রে বলে মনে করেন অনেকে।

মোট ৩১ শতাংশ বাড়তে পারে ডিএ !
এর আগে , কেন্দ্রীয় সরকারী কর্মচারীদের মহার্ঘভাতা বাড়ে মোট ২৮ শতাংশ। পরবর্তী পর্যায়ে তা বাড়তে পারে আরও ৩ শতাংশ। ফলে কর্মচারী ও পেনশনভোগী দুই তরফের কেন্দ্রীয় সরকারী কর্মচারীরা মোট ৩১ শতাংশ ডিএ বৃদ্ধিং অংশিদার হতে তলেছেন বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications