Kolkata Doctor Rape: আরজি কর কাণ্ডে নির্যাতিতার ছবি শেয়ার করছেন? মোদী সরকারের নির্দেশিকা জানুন

Kolkata Doctor Rape-Murder: আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের ছবি। এমনকি নাম-পরিচয়ও প্রকাশ্যে আনা হচ্ছে। আর তা ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ার এক ওয়াল থেকে অন্য ওয়ালে। এবার এই বিষয়ে তৎপর হল মোদী সরকার।

সোশ্যাল মিডিয়া থেকে দ্রুত নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের ছবি, নাম, পরিচয় সরানোর নির্দেশ দেওয়া হল কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রকের তরফে (Kolkata Doctor Rape-Murder)। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিকে এই নির্দেশ মানার কথা বলা হয়েছে।

Kolkata Doctor Rape-Murder

একই সঙ্গে বৈদ্যুতিন সংবাদমাধ্যম থেকেও আরজি করের নির্যাতিতা এবং নিহত চিকিৎসকের (Kolkata Doctor Rape-Murder) ছবি সরানোর কথা বলা হয়েছে। কেন্দ্রের দাবি, খুবই স্পর্শকাতর একটি বিষয়। এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের উল্লেখ করা হয়েছে। যেখানে 'নির্যাতিতার নাম বা ছবি প্রকাশ না করার কথা বলা হয়েছে (Centre directs social media platform) ।

এরপরেও তা না গ্রাহ্য হলে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এমনকি আইনি পদক্ষেপ কিংবা মন্ত্রকের তরফে বিধি নিষেধ জারি করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। তথ্যপ্রযুক্তি এবং ইলেকট্রনিক্স মন্ত্রক জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই বিষয়ে নির্দেশিকা রয়েছে। আর তা মেনেই এদিন এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, আরজি কর-কাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি।

স্বতঃপ্রণোদিত মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। মঙ্গলবার সেই মামলার শুনানি হয়। আর সেই শুনানিতে নির্যাতিতার ছবি-ভিডিও ভাইরাল হওয়া নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। সুপ্রিম কোর্টের এই বিষয়ে গাইডলাইন রয়েছে। এরপরেও কীভাবে সমস্ত ছবি প্রকাশ্যে এল তা নিয়ে রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করেন। একই সঙ্গে সমস্ত ছবি-ভিডিও সরানো নিয়ে পদক্ষেপের কথা বলা হয়। এরপরেই কেন্দ্রের এহেন পদক্ষেপ। যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বলে রাখা প্রয়োজন, এর আগে কলকাতা হাইকোর্ট আরজি করের নির্যাতিতার ছবি-ভিডিও ভাইরাল হওয়া নিয়ে উষ্মা প্রকাশ করে। আর তা যাতে না করা হয় সেই আবেদনও জানানো হয়। তবে এই ঘটনায় ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চিহ্নিত করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে লালবাজারেও তলব করা হয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+